…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মিলবে না বহির্গমন ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মিলবে না বহির্গমন ছাড়পত্র
ছবি: সংগৃহীত

বিশ্বের ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে এসব দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া কোনো ছাড়পত্র দেওয়া যাবে না।

বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার আওতায় থাকা ১২টি দেশ হলো সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

চিঠিতে বলা হয়েছে, এসব দেশে যেতে ইচ্ছুক কর্মীদের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না।

নতুন নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোতে কাজের উদ্দেশ্যে যেতে হলে কর্মীদের আগে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এরপর সেই অনুমোদনের ভিত্তিতে বহির্গমন ছাড়পত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বিএমইটি।

তবে হঠাৎ করে ১২টি দেশের ক্ষেত্রে এ ধরনের নির্দেশনা দেওয়ার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

চাকরি বিভাগের আরও খবর

ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে: মাহদী আমিন
চাকরি

ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে: মাহদী আমিন

চলতি ডিসেম্বর মাসের মধ্যেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও ব…

চাকরি

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম: এলএমআইএ ছাড়াই চাকরির প্রস্তাবে মিলবে বাড়তি পয়েন্ট

কানাডায় স্থায়ী বসবাসের প্রত্যাশীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ করে চাকরির প্রস্তাব পে…

আকিজ রিসোর্সে অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
চাকরি

আকিজ রিসোর্সে অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির টেকনো-সেলস বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।…

৫২তম বিসিএসও কি বিশেষ হবে, সংশয়ে চাকরিপ্রার্থীরা; পিএসসি বলছে কোনো প্রস্তাব আসেনি
চাকরি

৫২তম বিসিএসও কি বিশেষ হবে, সংশয়ে চাকরিপ্রার্থীরা; পিএসসি বলছে কোনো প্রস্তাব আসেনি

পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে জনবল বাড়াতে একটি বিশেষ বিসিএস নেওয়া হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন চিন্তাভাবনা ছড়িয়ে পড়ার পর চাকরি…