…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ভোলার চরফ্যাশনে অবৈধ ট্রল বোটসহ ১৪ জেলে আটক করল কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক

ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রল বোটসহ ১৪ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আহমেদপুর ইউনিয়নের মায়ানদী এলাকায় এই অভিযান চালানো হয়। বুধবার (৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চরফ্যাশন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ-সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটটি জব্দ করা হয়। জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে ৪টি ট্রল জাল, ২টি উইংস, ১টি ডেরিক, ২টি ট্রলডোর ও অন্যান্য ট্রল সরঞ্জাম পাওয়া যায়।

আটক জেলেরা হলেন আনোয়ার হোসেন (৪০), মো. ইসলাম (৪০), মোহাম্মদ জামাল উদ্দিন (৩৫), মনির হোসেন (৩০), সবুজ (৩৫), মো. রাসেল (৩০), দিল মোহাম্মদ, মো. ইয়াসিন, মো. বশির (৩৫), মো. সিরাজ (৬০), পলাশ চন্দ্র সমাজদার (৪০), চিত্র রঞ্জন দাস (৬২), মো. হেলাল (১৭) ও মো. রিফাত (১৬)। আটক সবার বাড়ি ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন গ্রামে।

সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দ করা বোট, ট্রল জাল, ট্রল সরঞ্জাম ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

কুষ্টিয়ার দৌলতপুরে দুদকের অভিযান: মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দের নথি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়। সরকারি চাল উত্তোলনের নথি ও খাদ্যশস্…

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর
জাতীয়

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর

বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকেই ধাপে ধাপে গায়েব হয়েছে জেট ফুয়েল। গত ১১ মার্চ ঢাকায় ৭২ হাজার লিটা…

শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো বদলানো যায় না: ৫৪তম বার্ষিকীর আলোচনায় বক্তারা
জাতীয়

শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো বদলানো যায় না: ৫৪তম বার্ষিকীর আলোচনায় বক্তারা

শুধু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না—বাংলাদেশের সংবিধানের ৫৪তম বার্ষিকীর আলোচনায় বক্তারা এ কথা বলেছেন…

জাতীয়

মিরপুরকে সুন্দর ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তোলা হবে, গার্লস আইডিয়ালের ফুটওভার ব্রিজ ৩০ নভেম্বরের মধ্যে: ডিএনসিসি প্রশাসক

শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় মিরপুরকে একটি সুন্দর ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্…