হরমুজ প্রণালি খোলা রাখতে সামরিক মিশন পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় সামরিক মিশন মোতায়েন করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এই মিশনে থাকবে সামুদ্রিক টহল বিমান এবং একটি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী (ইওডি) দল।
সিউল জানিয়েছে, প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক ও খোলা রাখতে সহায়তা করতেই এই মোতায়েন করা হচ্ছে।



