…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কমিটি নিয়ে কসবায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত পাঁচ নেতাকর্মী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
কমিটি নিয়ে কসবায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত পাঁচ নেতাকর্মী হাসপাতালে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার স্বাধীনতা চত্বরে হওয়া এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন; তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মো. হোসেন মিয়া (৪০), মো. জুয়েল মিয়া (৩০), রাব্বী মিয়া (২৫), রাশেদুল ইসলাম রাশেদ (২৫) এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খাঁ (৩০)।

স্থানীয়রা জানান, গত ১ নভেম্বর জেলা বিএনপির সদস্য কবির আহম্মদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত এনামুল হক আপেলকে সভাপতি ও জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। বুধবার এনামুল হক আপেল ও জুয়েল আহমেদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। অন্যদিকে, সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী রাজু আহমেদ ও শহিদুল খাঁসহ ছাত্রদলের একটি অংশ নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে।

একপর্যায়ে দুই পক্ষ পৌরসভার স্বাধীনতা চত্বরে মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী পাঁচজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পদবঞ্চিত ছাত্রদল নেতা রাজু আহমেদের দাবি, কালো টাকার বিনিময়ে জেলা বিএনপির সদস্য কবির আহম্মদ ভূঁইয়ার হস্তক্ষেপে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই তাঁরা প্রতিবাদ জানিয়ে আসছেন।

রাজু আহমেদ বলেন, ‘এ সময় আমাদের কয়েকজনকে হামলা করে আহত করা হয়েছে। এই অবৈধ কমিটি বাতিল করতে হবে।’ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

নবগঠিত পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল বলেন, ‘প্রায় ১০ বছর পর কমিটি গঠন হওয়ায় আমরা বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল বের করি। মিছিলের শেষ পর্যায়ে রাজু আহমেদের নেতৃত্বে এমপি সাহেবের অনুসারী ছাত্রদলের একটি গ্রুপ পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে।’

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ঘটনার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

প্রায় ১০ বছর পর সিরাজুল ইসলাম ইমুকে সভাপতি ও শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট আংশিক কসবা উপজেলা ছাত্রদল কমিটি এবং এনামুল হক আপেলকে সভাপতি ও জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট আংশিক পৌর ছাত্রদল কমিটি অনুমোদন দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্যসচিব সমীর চক্রবর্তী। নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ছাত্রদলের একাংশ এর প্রতিবাদ করে আসছে।

জাতীয় বিভাগের আরও খবর

খুলনায় প্রধানমন্ত্রীর উদ্বোধনে পর্দা উঠছে নতুন কুঁড়ি স্পোর্টসের, অংশ নিচ্ছে ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর
জাতীয়

খুলনায় প্রধানমন্ত্রীর উদ্বোধনে পর্দা উঠছে নতুন কুঁড়ি স্পোর্টসের, অংশ নিচ্ছে ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর

খুলনা জেলা স্টেডিয়াম থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ৩টায় 'নতুন কুঁড়ি স্পোর্টসের' দ্বিতীয় আসর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আসরে …

২১ বছর পর বাগেরহাটে তারেক রহমান, খানজাহান আলীর মাজারে জিয়ারত
জাতীয়

২১ বছর পর বাগেরহাটে তারেক রহমান, খানজাহান আলীর মাজারে জিয়ারত

দীর্ঘ ২১ বছর পর আবারও বাগেরহাটে আসছেন তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে তিনি এই জেলা সফর করবেন। সফরের …

মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার জেটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর আজ
জাতীয়

মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার জেটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর আজ

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হে…

এক দিনের সফরে বাগেরহাট ও খুলনার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর
জাতীয়

এক দিনের সফরে বাগেরহাট ও খুলনার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর

এক দিনের সরকারি সফরে বাগেরহাট ও খুলনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেল…