সার্নে অতি বিরল কণা ক্ষয়ের প্রমাণ: ১০ বিলিয়নে একবার ঘটে এমন প্রক্রিয়ায় ‘জেপ্টোভার্স’-এর সন্ধান

সার্নের বিজ্ঞানীরা একটি অসাধারণ বিরল কণা ক্ষয়ের প্রমাণ পেয়েছেন, যা ‘জেপ্টোভার্স’ নামে পরিচিত অনেকটাই অনাবিষ্কৃত এক জগতের ঝলক দেখিয়েছে।
আবিষ্কারটি হয়েছে লার্জ হ্যাড্রন কলাইডার ব্যবহার করে। এই যন্ত্রে প্রোটনকে পরস্পরের সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে এমন কণা তৈরি করা হয়, যেগুলো বিজ্ঞানীরা পরীক্ষা করতে পারেন।
গবেষকেরা মনোযোগ দিয়েছিলেন বিউটি কণার ওপর। সংঘর্ষে তৈরি এই কণাগুলো স্বল্পস্থায়ী। তাঁরা এমন একটি অত্যন্ত বিরল প্রক্রিয়ার প্রমাণ পেয়েছেন যেখানে এই কণাগুলোর একটি অন্য কণায় রূপান্তরিত হয় — একটি প্রক্রিয়া যা প্রতি ১০ বিলিয়ন ক্ষেত্রে মাত্র একবার ঘটবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
এই অবিশ্বাস্যভাবে ক্ষুদ্র মাত্রাকেই বিজ্ঞানীরা ‘জেপ্টোভার্স’ বলছেন: পরমাণুর ভেতরের জগতের এক অনাবিষ্কৃত সীমানা, যেখানে গবেষকেরা নতুন মৌলিক কণা আবিষ্কারের আশা করছেন।
বিজ্ঞানীদের বিশ্বাস, এই ক্ষুদ্র জগতের অনুসন্ধান পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় কিছু প্রশ্নের উত্তর পেতেও সাহায্য করতে পারে, যার মধ্যে রয়েছে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রকৃতি। এই দুটি মিলে মহাবিশ্বের প্রায় ৯৫ শতাংশ।




