গাজায় তাঁবুতে বিদ্যুতের জন্য নিজের হাতে বায়ুকল বানালেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি

গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত শিবিরের তাঁবুগুলোর ওপরে ঘরে তৈরি বায়ুকল সমুদ্রের বাতাসে ঘুরছে, বিদ্যুৎহীন পরিবারগুলোর জন্য যা এক ধরনের জীবনরেখা হয়ে উঠেছে।
এই যন্ত্রগুলো বানিয়েছেন ৬০ বছর বয়সী কামাল আল-দাবারি, যিনি একসময় প্রকৌশলের শিক্ষার্থী ছিলেন।
তিনি স্কুটারের মোটর, ফেলে দেওয়া পানির ট্যাংক এবং ধ্বংস হওয়া বাড়ি থেকে সংগ্রহ করা বৈদ্যুতিক যন্ত্রাংশ ব্যবহার করে বায়ুকলগুলো তৈরি করেছেন। উৎপাদিত শক্তি ব্যাটারিতে সংরক্ষণ করা হয়।
সৌর প্যানেলের দাম এখন প্রায় ৫ হাজার ডলার এবং গাজার বিদ্যুৎ অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে; এই প্রেক্ষাপটে তার উদ্ভাবন একটি সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে।
বায়ুকলগুলো থেকে ফোন চার্জ করা এবং বাতি, পাখা ও বৈদ্যুতিক রেজর চালানোর মতো বিদ্যুৎ পাওয়া যায়। সরবরাহ সীমিত হলেও বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য এই বিদ্যুৎই বড় পার্থক্য গড়ে দিচ্ছে।



