…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার, পদ্মায় হুমায়ুন কবির-লিউ হাইশিং বৈঠক

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার, পদ্মায় হুমায়ুন কবির-লিউ হাইশিং বৈঠক
ছবি: সংগৃহীত

নতুন যুগে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) প্রধান লিউ হাইশিংয়ের মধ্যে আয়োজিত প্রাতরাশ বৈঠকে উভয় পক্ষ এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে তাঁরা আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষ। পাশাপাশি ২০২৬ সালের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন ও ফলাফলে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় লিউ হাইশিং বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত তাঁর বাবা লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তাঁর বাবার ভূমিকার কথা তিনি উল্লেখ করেন।

চীনের পররাষ্ট্রনীতিতে আইডিসিপিসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে লিউ হাইশিং বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তাঁর দপ্তর নিরলসভাবে কাজ করবে।

বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কার্যকর ভূমিকা রাখতে চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।

লিউ হাইশিং ৩ থেকে ৫ নভেম্বর বাংলাদেশ সফর করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার পর তাঁর ঢাকা ত্যাগ করার কথা ছিল।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

গাজায় তাঁবুতে বিদ্যুতের জন্য নিজের হাতে বায়ুকল বানালেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজায় তাঁবুতে বিদ্যুতের জন্য নিজের হাতে বায়ুকল বানালেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি

গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত শিবিরের তাঁবুগুলোর ওপরে ঘরে তৈরি বায়ুকল সমুদ্রের বাতাসে ঘুরছে, বিদ্যুৎহীন পরিবারগুলোর জন্য যা এক ধরন…

নিউজিল্যান্ডের কেপ প্যালিসারে আটকা পড়া প্রায় ৫০টি পাইলট তিমির বেশির ভাগই মারা গেছে
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের কেপ প্যালিসারে আটকা পড়া প্রায় ৫০টি পাইলট তিমির বেশির ভাগই মারা গেছে

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তে কেপ প্যালিসারের কাছে ঙাওয়ি উপকূলের পাথুরে এলাকায় প্রায় ৫০টি পাইলট তিমি আটকা পড়া অবস্থায় পাওয়া গে…

আন্তর্জাতিক

কারাগার থেকে শারজিল ইমামের সাক্ষাৎকার ঘিরে ভারতে বিতর্ক, মুসলিমদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

ভারতের কারাবন্দি মুসলিম পণ্ডিত শারজিল ইমামের একটি দীর্ঘ সাক্ষাৎকার ঘিরে দেশটিতে তীব্র বিতর্ক চলছে। নয়াদিল্লির কারাগার থেকে ২৯ সেপ্টেম্বর ভারতীয় সংবা…

ঘুষের অভিযোগে অভিযোগপত্র চীনের সাবেক পলিটব্যুরো সদস্য মা শিংরুইয়ের বিরুদ্ধে
আন্তর্জাতিক

ঘুষের অভিযোগে অভিযোগপত্র চীনের সাবেক পলিটব্যুরো সদস্য মা শিংরুইয়ের বিরুদ্ধে

ঘুষ নেওয়ার অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য মা শিংরুইয়ের (৬৭) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন দেশটির সরকারি কৌঁসুল…