…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

৭ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে সাত ব্যান্ড, উন্মুক্ত কনসার্ট সবার জন্য বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদক

আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান গাইবে দেশের শীর্ষ সাতটি ব্যান্ড। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এই বিশেষ উন্মুক্ত কনসার্টের আয়োজন করেছে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

কনসার্টে অংশ নেওয়া ব্যান্ডগুলো হলো ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’, ‘মাইলস’, ‘শিরোনামহীন’, ‘আর্টসেল’, ‘মেকানিক্স’ এবং ‘ফিডব্যাক’। দেশের শীর্ষস্থানীয় এই সাতটি জনপ্রিয় ব্যান্ড একই মঞ্চে পরিবেশনা করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেল ৩টায় কনসার্টস্থলের প্রবেশদ্বার সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এবং বিকেল ৪টায় মূল সংগীতানুষ্ঠান শুরু হবে।

সাত ব্যান্ডের এই পরিবেশনা টানা প্রায় সাত ঘণ্টা ধরে চলবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

পুরো আয়োজনটি সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। ফলে সংগীতপ্রেমী সাধারণ মানুষ কোনো ধরনের টিকিট ছাড়াই বিনামূল্যে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

গত দুই বছর ধরে নানা নিরাপত্তাজনিত কারণ ও সীমাবদ্ধতায় দেশে খোলা আকাশের নিচে উন্মুক্ত স্থানে কনসার্ট আয়োজনের সংখ্যা অনেক কমে যায়। অনেক বড় আয়োজন শেষ মুহূর্তে বাতিল হওয়ার ঘটনাও ঘটেছে। এমন স্থবিরতার পর এক মঞ্চে সাতটি জনপ্রিয় ব্যান্ডকে নিয়ে উন্মুক্ত কনসার্টের এই উদ্যোগ শ্রোতা-দর্শকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।

কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছে জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’। ব্যান্ডটির পক্ষ থেকে শ্রোতাদের উদ্দেশে দেওয়া বার্তায় বলা হয়েছে, একটি শহর, একটি মঞ্চ এবং সাতটি আইকনিক পরিবেশনার মধ্য দিয়ে ঐক্য ও সংহতির চেতনা তুলে ধরা হবে। সুরের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন উদযাপন করতে ঢাকাবাসীকে এই সংগীত আয়োজনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

বার্সেলোনায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল ‘রইদ’, বিশেষ সম্মাননা পেল ‘দেলুপি’

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় বড় সাফল্য পেয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সেরা …

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানোরমা’য় জায়গা পেল ‘চিরকুট’, প্রথম ছবিতেই মুনতাসির আকিবের সাফল্য
বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানোরমা’য় জায়গা পেল ‘চিরকুট’, প্রথম ছবিতেই মুনতাসির আকিবের সাফল্য

প্রথম চলচ্চিত্র নির্মাণ করেই সাফল্য পেয়েছেন তরুণ পরিচালক মুনতাসির আকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা অবলম্বনে তিনি নির্মাণ করেছেন ‘চিরকুট’ সিনে…

বিনোদন

ঢাকাই সিনেমা ‘নসিব’-এ প্রধান খলনায়ক হচ্ছেন বলিউডের মুকেশ ঋষি

বলিউডে অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি; পরিচিতি পেয়েছেন দাপুটে খলনায়কের চরিত্রে অভিনয় করে। এবার সেই …

জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানার পর আজ আদালতে যাবেন পরীমনি
বিনোদন

জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানার পর আজ আদালতে যাবেন পরীমনি

জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ আদালতে যাবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গতকাল তাঁর …