…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে স্কুলছাত্রী জুথির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে স্কুলছাত্রী জুথির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আদন্দুয়া গ্রামে বাড়ির পাশের পানের বরজসংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছাত্রীর নাম ইশরাত জাহান জুথি (১৬)। সে ওই গ্রামের জামাল হাওলাদারের মেয়ে এবং সুবিদখালী র ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় জুথি। প্রতিদিন দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে সে বাড়ি ফিরলেও সেদিন আর ফেরেনি।

নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় এক নারী পানের বরজের পাশে জুথির জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে বরজসংলগ্ন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরামপুরে একুয়া থিম পার্কে প্রশাসনের অভিযান, আটক ২৩ তরুণ-তরুণী, প্রধান ফটক সিলগালা
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরামপুরে একুয়া থিম পার্কে প্রশাসনের অভিযান, আটক ২৩ তরুণ-তরুণী, প্রধান ফটক সিলগালা

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত একুয়া থিম পার্কে অভিযান চালিয়ে ২৩ তরুণ-তরুণীকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম…

আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠাল আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদরাসাছাত্র আরিফ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত…

নড়াইলের লোহাগড়ায় মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
আইন ও অপরাধ

নড়াইলের লোহাগড়ায় মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে মাদক কেনার টাকা না দেওয়ায় কৃষক বাবাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিয…

ফরিদপুরের বড় মাধবপুরে দেলোয়ারের চোখ উপড়ে নেওয়ার অভিযোগ: ভিডিওর দাবি আর গণপিটুনির পাল্টা দাবি
আইন ও অপরাধ

ফরিদপুরের বড় মাধবপুরে দেলোয়ারের চোখ উপড়ে নেওয়ার অভিযোগ: ভিডিওর দাবি আর গণপিটুনির পাল্টা দাবি

ফরিদপুর সদর উপজেলার বড় মাধবপুরে মো. দেলোয়ার হোসেন পারভেজ খাঁ (৪১) নামে এক ব্যক্তির চোখ উপড়ে নেওয়া এবং হাত-পা ভেঙে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। ১ …