…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা, প্রধানমন্ত্রীর সফরের দিনেই ঘটনা

নিজস্ব প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা, প্রধানমন্ত্রীর সফরের দিনেই ঘটনা
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফার সানার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তরিকুল জোড়া বটতলা এলাকার গফফার সানার চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দোকানে প্রবেশ করেন।

পরে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তরিকুলের মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে খুলনা-দৌলতপুর সড়ক দিয়ে পালিয়ে যায়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, রাজনৈতিক শত্রুতা কিংবা এলাকাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তাঁরা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরে ছিলেন। তাঁর সফরের মধ্যেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যার এই ঘটনা ঘটল।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনায় আদালতের সামনে জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ
আইন ও অপরাধ

খুলনায় আদালতের সামনে জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ

খুলনার আদালত পাড়ায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৩ জন আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা …

খুলনার রূপসায় ছেলের পর বাবাকে হত্যা: জয় ঢালী হত্যা মামলায় লাদেন ও রানা গ্রেফতার
আইন ও অপরাধ

খুলনার রূপসায় ছেলের পর বাবাকে হত্যা: জয় ঢালী হত্যা মামলায় লাদেন ও রানা গ্রেফতার

খুলনার রূপসা থানা এলাকায় জয় ঢালীকে (২৫) কুপিয়ে হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬। বুধবার (৪ নভেম্বর) বিকেল…

রাঙামাটি পৌর এলাকায় কোতোয়ালি পুলিশের অভিযানে সাত কিশোরসহ আটক ১৫
আইন ও অপরাধ

রাঙামাটি পৌর এলাকায় কোতোয়ালি পুলিশের অভিযানে সাত কিশোরসহ আটক ১৫

রাঙামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে সাত কিশোরসহ ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এ…

গাজীপুরে বাসনের বারবৈকা মুচিপাড়া থেকে পুলিশের হারানো পিস্তল ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

গাজীপুরে বাসনের বারবৈকা মুচিপাড়া থেকে পুলিশের হারানো পিস্তল ও গুলি উদ্ধার

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে এক পুলিশ সদস্যের হারিয়ে ফেলা পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৩টার দিকে গা…