…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনায় আদালতের সামনে জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
খুলনায় আদালতের সামনে জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ
ছবি: সংগৃহীত

খুলনার আদালত পাড়ায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৩ জন আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বুধবার (৪ নভেম্বর) চার্জশিটটি দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।

তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মাদক কারবার, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন ও পূর্বশত্রুতার জেরে আলোচিত এই দুই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি অফিসে বসে হত্যার ছক করা হয়। সেই পরিকল্পনা মোতাবেক ৩০ নভেম্বর আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়।

২০২৪ সালের ৩০ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর দুই সদস্য হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। হাজিরা শেষে আদালতের সামনে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা ওই দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। প্রকাশ্য দিবালোকে আদালতের সামনের সড়কে এই হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনার রূপসায় ছেলের পর বাবাকে হত্যা: জয় ঢালী হত্যা মামলায় লাদেন ও রানা গ্রেফতার
আইন ও অপরাধ

খুলনার রূপসায় ছেলের পর বাবাকে হত্যা: জয় ঢালী হত্যা মামলায় লাদেন ও রানা গ্রেফতার

খুলনার রূপসা থানা এলাকায় জয় ঢালীকে (২৫) কুপিয়ে হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬। বুধবার (৪ নভেম্বর) বিকেল…

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ফায়েক শেখ ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ফায়েক শেখ ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার

খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখকে (৪৩) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) …

মুন্সীগঞ্জে মাজারের কামরায় অবস্থানরত ভক্তকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
আইন ও অপরাধ

মুন্সীগঞ্জে মাজারের কামরায় অবস্থানরত ভক্তকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে মাজারের একটি কামরায় অবস্থানরত এক ভক্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জাহ…

মুলাদীতে হাজি টাওয়ারের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি দেখে পুলিশের ধারণা আত্মহত্যা
আইন ও অপরাধ

মুলাদীতে হাজি টাওয়ারের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি দেখে পুলিশের ধারণা আত্মহত্যা

বরিশালের মুলাদীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম বিন তছলিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পৌরসভার থানা স…