…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুন্সীগঞ্জে মাজারের কামরায় অবস্থানরত ভক্তকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে মাজারের কামরায় অবস্থানরত ভক্তকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে মাজারের একটি কামরায় অবস্থানরত এক ভক্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জাহেদ বেপারী (৫০); তিনি পেশায় দিনমজুর ছিলেন। বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহেদ বেপারী মাজারভক্ত ছিলেন। বুধবার রাতে তিনি নিজ বাড়ির পাশে হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহর মাজার শরীফের একটি কামরায় অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কামরায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা জাহেদ বেপারীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

নিহতের বড় মেয়ে ফারিয়া আক্তার বলেন, বাড়ির পাশেই মাজার হওয়ায় তাঁর বাবা প্রায়ই রাতে মাজারে ঘুমাতেন। তাঁর অভিযোগ, ফরিদ বেপারী পরিকল্পিতভাবে মাজারের ভেতরে ঢুকে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করেছেন; মারা যাওয়ার আগে তাঁর বাবা নিজেই এ কথা বলে গেছেন। তিনি বাবার হত্যাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে।

ওসি আরও জানান, অভিযুক্ত ফরিদ বেপারীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মধ্যরাতে মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব ঘোষ, যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহানকে
আইন ও অপরাধ

মধ্যরাতে মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব ঘোষ, যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহানকে

টেলিভিশন চ্যানেল ডিবিসির মহাখালী কার্যালয় থেকে ধরে নেওয়া চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মধ্যরাতে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই স…

৩৩ জেলায় ভোজ্যতেলের বাজারে অভিযান, ৯২ প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা
আইন ও অপরাধ

৩৩ জেলায় ভোজ্যতেলের বাজারে অভিযান, ৯২ প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩৩টি জেলায় চালানো এই অ…

সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ, অবস্থান স্পষ্ট করার দাবি
আইন ও অপরাধ

সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ, অবস্থান স্পষ্ট করার দাবি

ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিট…

আইন ও অপরাধ

যাত্রাবাড়ীর বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যব…