…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ, অবস্থান স্পষ্ট করার দাবি

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ, অবস্থান স্পষ্ট করার দাবি
ছবি: সংগৃহীত

ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। বুধবার রাতে পৃথক বিবৃতিতে সংগঠন দুটি এ উদ্বেগ ও দাবি জানায়।

সংগঠন দুটির দাবি, রাজীব ঘোষের অবস্থান তাঁর পরিবার ও সহকর্মীদের কাছে স্পষ্ট করতে হবে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ভিত্তি না থাকলে তাঁকে দ্রুত মুক্তি দিতে হবে।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো পদক্ষেপ প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে; কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রচলিত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে।

ডিআরইউ নেতারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় এ ধরনের ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তাঁরা অবিলম্বে রাজীব ঘোষের অবস্থান তাঁর পরিবার ও সহকর্মীদের কাছে স্পষ্ট করা এবং আইনগত ভিত্তি না থাকলে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান।

অন্যদিকে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বিবৃতিতে বলেন, রাজীব ঘোষের বিরুদ্ধে আইনগত ভিত্তি না থাকলে তাঁকে দ্রুত মুক্তি দিতে হবে। এ দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে বুধবার রাজধানীর মহাখালীর ডিবিসি নিউজ কার্যালয় এলাকা থেকে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়ার সময় একই প্রতিষ্ঠানের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও সঙ্গে নেওয়া হয়। তবে কী কারণে রাজীবকে নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

বিকেল সাড়ে তিনটার দিকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরী বিকেলে অফিসে যাওয়ার পর একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেখান থেকে আরও একজনকে আনা হয়েছে। তাঁদের সঙ্গে তাঁরা কথা বলছেন।’

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট সম্পাদক মুক্তাদীর অনিক বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার সময় তিনি তাঁকে ডিবির গাড়িতে দেখেছেন। অন্যদিকে রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার সময় ডিবি সদস্যরা তাঁকে জানিয়েছিলেন, চা খাওয়ার জন্য নেওয়া হচ্ছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

যাত্রাবাড়ীর বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যব…

আইন ও অপরাধ

আদালতে হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় হাজ…

আইন ও অপরাধ

তাহসিফ হত্যা মামলা: বান্ধবীর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবীকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয…

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না
আইন ও অপরাধ

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না

বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি (চার্জ) ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বলেছেন, মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান চালিয়ে কিংবা বাহক ও খুচর…