…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীর বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২৬ আগস্ট একটি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ডিবিসি নিউজের কার্যালয় থেকে আটক করা হয়েছিল। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ডিবিসি নিউজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

এদিকে ডিবিসি নিউজের সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়টি অস্বীকার করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাজিব ঘোষকে ডিবিতে আনা হয়নি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ, অবস্থান স্পষ্ট করার দাবি
আইন ও অপরাধ

সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ, অবস্থান স্পষ্ট করার দাবি

ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিট…

আইন ও অপরাধ

আদালতে হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় হাজ…

আইন ও অপরাধ

তাহসিফ হত্যা মামলা: বান্ধবীর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবীকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয…

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না
আইন ও অপরাধ

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না

বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি (চার্জ) ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বলেছেন, মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান চালিয়ে কিংবা বাহক ও খুচর…