…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুলাদীতে হাজি টাওয়ারের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি দেখে পুলিশের ধারণা আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
মুলাদীতে হাজি টাওয়ারের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি দেখে পুলিশের ধারণা আত্মহত্যা
ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম বিন তছলিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পৌরসভার থানা সড়কের হাজি টাওয়ারের একটি ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ভবন ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, সিয়াম একাই ভবনের সিঁড়ি দিয়ে ছাদে ওঠেন। পরে সেখান থেকে লাফিয়ে নিচে পড়েন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।

নিহত সিয়াম মুলাদী সদর ইউনিয়নের খালাশিরচর গ্রামের মো. তছলিম সরদারের একমাত্র ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তাঁর চাকরি চলে যায়। এরপর পরিবারের সদস্যরা তাঁকে বিদেশে পাঠানোর চেষ্টা করছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, থানা সড়কে হাজি টাওয়ার নামে তিনটি ভবন রয়েছে। এর মধ্যে সড়কসংলগ্ন একটি ভবনের পঞ্চম তলার নির্মাণকাজ চলছিল। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ওই ভবনের নিচে এক যুবককে পড়ে থাকতে দেখেন তাঁরা। পড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পথে এক ব্যক্তি সিয়ামকে চিনতে পেরে তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাঁর বাবা তছলিম সরদার হাসপাতালে গিয়ে ছেলের পরিচয় শনাক্ত করেন।

নিহতের চাচা মো. রুহুল আমিন বলেন, সিয়াম ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তাঁর চাকরি চলে যায়। এরপর পরিবারের সদস্যরা তাঁকে বিদেশে পাঠানোর চেষ্টা করছিলেন। বুধবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে তিনি বাইরে যান। বিকেল ৪টার দিকে হাসপাতালে গিয়ে সিয়ামের মরদেহ দেখতে পান তিনি।

সিয়ামের বাবা তছলিম সরদার বলেন, হাজি টাওয়ার কিংবা থানা সড়ক এলাকায় তাঁদের কোনো আত্মীয়স্বজন বা পরিচিতজন নেই। ছেলে কেন সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, হাজি টাওয়ারের প্রথম ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ভবন ও আশপাশের সিসিটিভি ফুটেজে তাঁকে একা সিঁড়ি দিয়ে ছাদে উঠতে এবং পরে নিচে লাফিয়ে পড়তে দেখা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনায় আদালতের সামনে জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ
আইন ও অপরাধ

খুলনায় আদালতের সামনে জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ

খুলনার আদালত পাড়ায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৩ জন আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা …

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
আইন ও অপরাধ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হককে স…

মাদারীপুরের রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
আইন ও অপরাধ

মাদারীপুরের রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে পুলি…

মধ্যরাতে মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব ঘোষ, যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহানকে
আইন ও অপরাধ

মধ্যরাতে মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব ঘোষ, যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহানকে

টেলিভিশন চ্যানেল ডিবিসির মহাখালী কার্যালয় থেকে ধরে নেওয়া চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মধ্যরাতে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই স…