লন্ডনে ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড, সোমবার সাজা ঘোষণা

যুক্তরাজ্যের লন্ডনে এক জুরি অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ধর্ষণের একটি অভিযোগে এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়।
৫১ বছর বয়সী ব্র্যান্ডের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ ছিল। অভিযোগগুলো ছয়জন নারীর বিষয়ে আনা হয়েছিল। তিনি ধর্ষণের তিনটি, যৌন নিপীড়নের তিনটি এবং অশালীন নিপীড়নের চেষ্টার একটি অভিযোগে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন।
অভিযোগগুলো ১৯৯৯ থেকে ২০০৯ সালের ঘটনা নিয়ে। মামলায় সংশ্লিষ্ট ছয়জন নারীরই আজীবন পরিচয় গোপন রাখার অধিকার রয়েছে।
দোষী সাব্যস্ত হওয়ার পর ব্র্যান্ডকে হেফাজতে রাখা হয়েছে। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে।



