…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাফে ভুটানের বিপক্ষে সুযোগ নষ্ট করে গোলশূন্য বিরতিতে বাংলাদেশ, মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ওয়াংচুক

নিজস্ব প্রতিবেদক
সাফে ভুটানের বিপক্ষে সুযোগ নষ্ট করে গোলশূন্য বিরতিতে বাংলাদেশ, মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ওয়াংচুক
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে ভুটানের বিপক্ষে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। আক্রমণে একের পর এক সুযোগ তৈরি হলেও একাধিক সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় গোলশূন্য সমতায় বিরতিতে যেতে হয়েছে দুই দলকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি হয়। ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথ ঘোষকে লক্ষ্য করে। তবে তার কাছে বল পৌঁছানোর আগেই বিপদমুক্ত করেন ভুটানের এক ডিফেন্ডার।

ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। কিন্তু সেটিও আটকে যায় ভুটানের রক্ষণে।

১৮তম মিনিটে আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। এবার রাকিবের ক্রস পেয়ে দূরের পোস্টে হেড করেছিলেন বিশ্বনাথ। তবে তার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

২০ মিনিটে আবারও আক্রমণে ওঠে বাংলাদেশ। রাকিবকে আটকে দিয়ে বিপদ সামাল দেয় ভুটানের রক্ষণ।

এরপর ২৫তম মিনিটে আসে ম্যাচের অন্যতম সহজ সুযোগ। জটলার মধ্যে প্রায় ফাঁকায় বল পেয়েও জালে জড়াতে পারেননি বিশ্বনাথ। তার শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ভুটানের অর্গিয়েন ওয়াংচুককে। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। বিরতির ঠিক আগে পরপর চেষ্টা চালান বিশ্বনাথ ও রাকিব। কিন্তু কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি।

অন্যদিকে প্রথমার্ধের ৪০তম মিনিটে প্রথমবারের মতো লক্ষ্যে শট নিতে সক্ষম হয় ভুটান। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের জন্য সেটি বড় কোনো পরীক্ষা হয়ে দাঁড়ায়নি।

ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ম্যাচ শুরুর ঠিক আগে একাদশে পরিবর্তন আনতে বাধ্য হয় বাংলাদেশ। ওয়ার্মআপের সময় চোট পাওয়ায় শুরুর একাদশ থেকে ছিটকে যান অধিনায়ক তপু বর্মণ। তার পরিবর্তে একাদশে জায়গা পান কাজেম শাহ। তপুর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন জামাল ভূঁইয়া।

খেলা বিভাগের আরও খবর

খেলা

বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে শুভসূচনা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের…

খেলা

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন জাপানের তাশিমা

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বি…

খেলা

সিলেট টেস্টের প্রথম দিনে জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরি, দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ ২৩৫/৪, চাপে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে শুরুতে আশা জাগালেও দিনশেষে হতাশা নিয়ে মাঠ ছে…

খেলা

ঢাকায় সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারাল ভারত, ২২ বছর আগের হারের বদলা

ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে ভারত। এর মধ্য দিয়ে ২২ বছর আগে ঢাকায় অনুষ্ঠিত সাফে হ…