…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকার ছয়টি গণশৌচাগারের পরিচালন ব্যয় বহন করবে আইপিডিসি, ভূমিজের সঙ্গে অংশীদারত্ব

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ছয়টি পাবলিক টয়লেট বা গণশৌচাগারের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করতে সামাজিক প্রতিষ্ঠান ভূমিজের সঙ্গে অংশীদারত্ব করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এই উদ্যোগের মূল লক্ষ্য নারী ও সুবিধাবঞ্চিত মানুষসহ সবার জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের সুযোগ বাড়ানো।

অংশীদারত্বের আওতায় রাজধানীর ছয়টি ব্যস্ত এলাকার ছয়টি পাবলিক টয়লেটের পরিচালন ব্যয় বহন করবে আইপিডিসি ফাইন্যান্স। এর ফলে টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার ও ব্যবহার উপযোগী থাকবে এবং সেবা কখনো বন্ধ হবে না বলে আয়োজকেরা জানিয়েছেন।

টয়লেট ছয়টি হলো—মহাখালী বাস টার্মিনালের অনন্যা নারী পাবলিক টয়লেট, গুলশান ১-এর ভূমিজ পাবলিক টয়লেট, মিরপুর ১০-এর ভূমিজ যানবাহন পাবলিক টয়লেট, গাউসিয়ার নূর ম্যানশনে অবস্থিত শুধু নারীদের জন্য ভূমিজ-রবীন্দ্র নারী পাবলিক টয়লেট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চত্বরের ভূমিজ নারী পাবলিক টয়লেট এবং খিলক্ষেত বাজারের ভূমিজ খিলক্ষেত পাবলিক টয়লেট।

আইপিডিসির এই অর্থায়ন দিয়ে পরিচ্ছন্নতাকর্মী ও স্টাফদের বেতন, পানি ও বিদ্যুৎ বিল, সাবান, টিস্যু, স্যানিটাইজার ও জীবাণুনাশকসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ, তদারকি ও ছোটখাটো মেরামতের খরচ মেটানো হবে।

প্রকল্প চলাকালে ছয়টি পাবলিক টয়লেটেই একসাথে সহায়তা দেওয়া হবে, যাতে সেবার মান ধারাবাহিক থাকে এবং সবাই দীর্ঘমেয়াদে এর সুফল পান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমিজের ফাউন্ডার ও সিইও ফারহানা রশিদ, ফাউন্ডার ও সিওও মো. মাসুদুল ইসলাম এবং আইপিডিসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন ও নিরাপদ টয়লেট অত্যন্ত জরুরি, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা এই সেবাগুলো যথাযথভাবে চালু রাখতে ভূমিজের পাশে থাকতে চাই, যাতে ঢাকাবাসীর জীবনযাত্রা আরও স্বস্তির হয়।’ তিনি বলেন, বাস্তবসম্মত সমাধানে ভূমিকা রেখে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতিকে এই উদ্যোগ আরও দৃঢ় করবে বলে তাঁর বিশ্বাস।

ভূমিজের ফাউন্ডার ও সিইও ফারহানা রশীদ বলেন, ‘পাবলিক টয়লেট পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে নিয়মিত পরিচালন সহায়তা জরুরি। আইপিডিসির সাথে অংশীদারত্বের মাধ্যমে আমরা ঠিকভাবে টয়লেটগুলোর রক্ষণাবেক্ষণ করতে, প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী নিশ্চিত করতে এবং আরও নির্ভরযোগ্য সেবা দিতে পারব।’ সবার জন্য, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য পাবলিক টয়লেট আরও সহজলভ্য করার লক্ষ্যে কাজ অব্যাহত রাখার কথাও জানান তিনি।

ভূমিজ রাজধানীভিত্তিক একটি সামাজিক প্রতিষ্ঠান, যারা পাবলিক টয়লেট নির্মাণ ও পরিচালনা করে। মানুষের চলাচল বেশি এমন এলাকায় নারীবান্ধব ও সবার ব্যবহার উপযোগী পাবলিক টয়লেট নির্মাণে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দেয়।

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকায় বসুন্ধরায় বারভিডা কার এক্সপো শুরু, রিকন্ডিশন্ড গাড়ির নীতিতে বৈষম্য দূর করার দাবি
জাতীয়

ঢাকায় বসুন্ধরায় বারভিডা কার এক্সপো শুরু, রিকন্ডিশন্ড গাড়ির নীতিতে বৈষম্য দূর করার দাবি

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘বারভিডা কার এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও …

শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজি মুস্তাফিজুরের, বন্ধ কারখানা খুলে দিতে মালিকদের প্রতি আহ্বান
জাতীয়

শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজি মুস্তাফিজুরের, বন্ধ কারখানা খুলে দিতে মালিকদের প্রতি আহ্বান

শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে বন্ধ কারখানা খুলে দিতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুস্তাফ…

আশুলিয়ায় হাজিরা দিয়ে বেরিয়ে বিক্ষোভ পোশাকশ্রমিকদের, শতাধিক কারখানায় সাধারণ ছুটি, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান
জাতীয়

আশুলিয়ায় হাজিরা দিয়ে বেরিয়ে বিক্ষোভ পোশাকশ্রমিকদের, শতাধিক কারখানায় সাধারণ ছুটি, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কারখানায় হাজিরা দিয়ে বেরিয়ে এসে বি…

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি
জাতীয়

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩…