ব্যাংক ধসের সংকটে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে যুক্ত একটি ব্যাংকের ধসের পর সৃষ্ট রাজনৈতিক সংকটের পর এই ঘোষণা এলো।
সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় পেনা বলেন, ‘কোনো সময়ে যদি আমি ব্যর্থ হয়ে থাকি, সেজন্য আমি জনগণের কাছে ক্ষমা চাইতে চাই।’
রাজনৈতিক সংকটটি শুরু হয় যখন পেনার সঙ্গে যুক্ত আর্থিক প্রতিষ্ঠান উয়েনো ব্যাংক দেউলিয়া প্রক্রিয়ায় প্রবেশ করে, যার ফলে ব্যাংকটির সব কার্যক্রম স্থগিত হয়ে যায়।
পেনার পদত্যাগের ঘোষণা আসে প্যারাগুয়ের কংগ্রেসের নিম্নকক্ষ তার বিরুদ্ধে অভিশংসন বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেওয়ার পর।




