…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

ঢাকায় পাঁচ দিনের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ-২০২৬’ শেষ, বাংলাদেশের ১২০ ও যুক্তরাষ্ট্রের ১৮ সদস্য অংশ নিলেন

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় পাঁচ দিনের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ-২০২৬’ শেষ, বাংলাদেশের ১২০ ও যুক্তরাষ্ট্রের ১৮ সদস্য অংশ নিলেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শেষ হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে পাঁচ দিনব্যাপী এই মহড়া সফলভাবে সমাপ্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি তাঁর বক্তব্যে যৌথ প্রশিক্ষণ ও দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার নানা কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ দিনের এই যৌথ মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা এবং বিমানসংক্রান্ত চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ ছাড়া আকাশপথে মালামাল পরিবহন, বিমানঘাঁটির নিরাপত্তা এবং দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের ওপর অভিজ্ঞতা বিনিময় করা হয়।

এই মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের ১৮ জন সদস্য অংশ নেন। মহড়াটি শুরু হয়েছিল ১ নভেম্বর।

আমেরিকা বিভাগের আরও খবর

হোয়াইট হাউসে রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের আতিথ্য দিয়ে টেকসই যুদ্ধবিরতির আহ্বান মেলানিয়া ট্রাম্পের
আমেরিকা

হোয়াইট হাউসে রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের আতিথ্য দিয়ে টেকসই যুদ্ধবিরতির আহ্বান মেলানিয়া ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ইউক্রেনে ‘আরও টেকসই’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় খেরসনে যুদ্ধবিরতির পর হোয়…

উত্তর কোরিয়ার ভুয়া আইটি কর্মী চক্র এখন গুপ্তচরবৃত্তির হাতিয়ার, সতর্ক করলেন গবেষকেরা
আমেরিকা

উত্তর কোরিয়ার ভুয়া আইটি কর্মী চক্র এখন গুপ্তচরবৃত্তির হাতিয়ার, সতর্ক করলেন গবেষকেরা

আমেরিকান কোম্পানিগুলোতে ভুয়া আইটি কর্মী বসিয়ে উত্তর কোরিয়ার জন্য অর্থ সংগ্রহের যে চক্র শুরু হয়েছিল, তা এখন উচ্চমূল্যের লক্ষ্যবস্তু থেকে গোয়েন্দা …

আমেরিকা

সিনেটে বড় জয় পেলেও নেতৃত্ব নিয়ে নিজ দলেই চাপে শুমার, অন্তত সাত নবনির্বাচিত ডেমোক্র্যাটের অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ব্যবধানে হারিয়ে সিনেটে প্রত্যাশার চেয়েও বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। তবে সেই জয়ের…

একই দিনে তিন মৃত্যুদণ্ড কার্যকরের দিনে ইন্ডিয়ানায় প্রথমটি কার্যকর
আমেরিকা

একই দিনে তিন মৃত্যুদণ্ড কার্যকরের দিনে ইন্ডিয়ানায় প্রথমটি কার্যকর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার এক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই দিনে দেশটিতে মোট তিনটি মৃত্যুদণ্ড কার্যকরের সূচি রয়েছে—…