…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

উন্নয়নশীল দেশগুলোর ঋণ রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, সবচেয়ে বেশি চাপে দরিদ্র দেশগুলো: বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
উন্নয়নশীল দেশগুলোর ঋণ রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, সবচেয়ে বেশি চাপে দরিদ্র দেশগুলো: বিশ্বব্যাংক
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর উন্নয়নশীল দেশগুলোর ঋণের পরিমাণ রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে দরিদ্র দেশগুলোকে আশির দশকের শেষভাগের পর থেকে সর্বোচ্চ হারে সুদ পরিশোধ করতে হচ্ছে।

বিশ্বব্যাংকের বার্ষিক ‘ইন্টারন্যাশনাল ডেবট রিপোর্ট’ বা আন্তর্জাতিক ঋণ প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় অনেক দেশের সরকার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারছে না।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর উন্নয়নশীল দেশগুলোর ঋণের পরিমাণ ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা গত চার বছরের মধ্যে দ্রুততম বৃদ্ধি। বেসরকারি খাতে ঋণের দ্রুত বৃদ্ধিই এর মূল কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংকের প্রধান পরিসংখ্যানবিদ হাইশান ফু বলেছেন, আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ বেড়েছে, কিন্তু সেই অর্থায়নের ব্যয় কমেনি। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো আগের চেয়ে বেশি ঋণ নিচ্ছে, বেশি সুদ পরিশোধ করছে এবং অনেক ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য তাদের হাতে কম অর্থ অবশিষ্ট থাকছে বলেও তিনি জানান।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে দরিদ্র দেশগুলো—যারা বিশ্বব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার যোগ্য—তাদের নতুন ঋণের ক্ষেত্রে গড়ে ৮ দশমিক ২ শতাংশ সুদ দিতে হচ্ছে, যা আশির দশকের শেষভাগের পর সর্বোচ্চ।

প্রতিবেদনে লাওসের ১১ দশমিক ৫ শতাংশ, কঙ্গো প্রজাতন্ত্রের ১৩ দশমিক ৮৮ শতাংশ এবং কেনিয়ার ৯ দশমিক ২ শতাংশ সুদের হারে সাম্প্রতিক ঋণ গ্রহণের উদাহরণ তুলে ধরা হয়েছে।

২০২৬ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী ঋণের প্রবাহ দ্রুত গতিতে অব্যাহত রয়েছে। তবে বৈশ্বিক অর্থায়নের ব্যয় বেড়ে যাওয়ায় উচ্চ সুদের হারও বজায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ঋণের উচ্চ বোঝা এবং অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক খাতে ব্যয় করার সক্ষমতার মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করে বিশ্বব্যাংক দেখেছে, যেসব দেশ ঋণের ভারে জর্জরিত, বৈশ্বিক সংকটগুলোর প্রভাব তাদের খাদ্য প্রাপ্যতার ওপর অনেক বেশি পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এই পারস্পরিক সম্পর্কের একটি স্পষ্ট উদাহরণ। এটি দেখায়, বৈশ্বিক সংকটের সময়ে ঋণের বোঝা কীভাবে স্বাস্থ্যকর খাবার কেনার সক্ষমতা কমিয়ে দেওয়ার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকতে পারে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

পরিস্থিতির উন্নতি না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধের কথা ভাবছেন পোশাকমালিকেরা
অর্থনীতি ও ব্যবসা

পরিস্থিতির উন্নতি না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধের কথা ভাবছেন পোশাকমালিকেরা

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বন্ধ না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধ রাখতে চান তৈরি পোশাকশিল্পের মালিকেরা। তবে সরকার থেকে আগা…

ছয় দশকে বদলে গেছে কুমিল্লা হাউজিং এস্টেট: আবাসিক প্লটে দোকান-মার্কেট, অরক্ষিত মাঠ ও দিঘি
অর্থনীতি ও ব্যবসা

ছয় দশকে বদলে গেছে কুমিল্লা হাউজিং এস্টেট: আবাসিক প্লটে দোকান-মার্কেট, অরক্ষিত মাঠ ও দিঘি

সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের পরিকল্পিত আবাসনের জন্য গড়ে তোলা হয়েছিল কুমিল্লা হাউজিং এস্টেট। পরিকল্পনায় ছিল আবাসিক প্লটে বাড়…

পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের
অর্থনীতি ও ব্যবসা

পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের

তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর…

বাংলাদেশ-রাশিয়া বাণিজ্যে সহজ লেনদেন ব্যবস্থা চান দুই দেশের ব্যবসায়ীরা, এফবিসিসিআইয়ে সমঝোতা স্মারক সই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশ-রাশিয়া বাণিজ্যে সহজ লেনদেন ব্যবস্থা চান দুই দেশের ব্যবসায়ীরা, এফবিসিসিআইয়ে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বড় সুযোগ রয়েছে বলে মনে করেন দুই দেশের ব্যবসায়ীরা। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের মধ্য…