…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের

নিজস্ব প্রতিবেদক
পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত করে জব্দ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিবরণও চাওয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা আরও জানান, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও এই নির্দেশনার আওতায় আসতে পারে। ফলে জব্দ হতে যাওয়া ব্যাংক হিসাবের সংখ্যা ২০৪টির চেয়ে বেশি হবে বলেও তিনি জানান।

এনবিআর সূত্র জানায়, সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত এবং জব্দ করার অনুরোধ জানিয়েছে।

তালিকায় থাকা ব্যক্তিদের বেশির ভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে এনবিআর সূত্র জানিয়েছে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন।

তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ ও তাজুল ইসলাম।

ব্যবসায়ীদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির নাম রয়েছে।

তালিকায় তাদের পরিবারের সদস্যদের নামও অন্তর্ভুক্ত রয়েছে বলে এনবিআর সূত্র জানিয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

পরিস্থিতির উন্নতি না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধের কথা ভাবছেন পোশাকমালিকেরা
অর্থনীতি ও ব্যবসা

পরিস্থিতির উন্নতি না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধের কথা ভাবছেন পোশাকমালিকেরা

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বন্ধ না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধ রাখতে চান তৈরি পোশাকশিল্পের মালিকেরা। তবে সরকার থেকে আগা…

ছয় দশকে বদলে গেছে কুমিল্লা হাউজিং এস্টেট: আবাসিক প্লটে দোকান-মার্কেট, অরক্ষিত মাঠ ও দিঘি
অর্থনীতি ও ব্যবসা

ছয় দশকে বদলে গেছে কুমিল্লা হাউজিং এস্টেট: আবাসিক প্লটে দোকান-মার্কেট, অরক্ষিত মাঠ ও দিঘি

সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের পরিকল্পিত আবাসনের জন্য গড়ে তোলা হয়েছিল কুমিল্লা হাউজিং এস্টেট। পরিকল্পনায় ছিল আবাসিক প্লটে বাড়…

উন্নয়নশীল দেশগুলোর ঋণ রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, সবচেয়ে বেশি চাপে দরিদ্র দেশগুলো: বিশ্বব্যাংক
অর্থনীতি ও ব্যবসা

উন্নয়নশীল দেশগুলোর ঋণ রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, সবচেয়ে বেশি চাপে দরিদ্র দেশগুলো: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর উন্নয়নশীল দেশগুলোর ঋণের পরিমাণ রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে দরিদ্র দেশগুলোকে আশির দ…

বাংলাদেশ-রাশিয়া বাণিজ্যে সহজ লেনদেন ব্যবস্থা চান দুই দেশের ব্যবসায়ীরা, এফবিসিসিআইয়ে সমঝোতা স্মারক সই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশ-রাশিয়া বাণিজ্যে সহজ লেনদেন ব্যবস্থা চান দুই দেশের ব্যবসায়ীরা, এফবিসিসিআইয়ে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বড় সুযোগ রয়েছে বলে মনে করেন দুই দেশের ব্যবসায়ীরা। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের মধ্য…