…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা বিজিএমইএর
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি।

এর আগে গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান। এর মাধ্যমে দিনটি সরকারের সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। ফলে এখন থেকে প্রতিবছর দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হবে।

জাতীয় বিভাগের আরও খবর

ফটিকছড়ির তেলপারই খালে গাইড ওয়ালে আটকে আছে কোটি টাকার সেতু, পারাপারে বাঁশের সাঁকো
জাতীয়

ফটিকছড়ির তেলপারই খালে গাইড ওয়ালে আটকে আছে কোটি টাকার সেতু, পারাপারে বাঁশের সাঁকো

খালের দুই পাড়ে দুটি গাইড ওয়াল। পাশে পড়ে আছে মরিচা ধরা লোহার রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। তার পাশে বানানো একটি বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছেন…

প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: সংসদ ভবনে ককাসের প্রথম বৈঠকে ডেপুটি স্পিকার কায়সার কামাল
জাতীয়

প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: সংসদ ভবনে ককাসের প্রথম বৈঠকে ডেপুটি স্পিকার কায়সার কামাল

শিশু অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দলমত, শ্রেণি-পেশা কিংবা সমতল ও পাহাড়ি অঞ্চলের কোনো বিভাজন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কাম…

টেকনাফে পাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য তিতাস শেখ রামু সিএমএইচে মারা গেছেন, উদ্ধার ৫৭ জিম্মি
জাতীয়

টেকনাফে পাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য তিতাস শেখ রামু সিএমএইচে মারা গেছেন, উদ্ধার ৫৭ জিম্মি

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সেনাসদস্য মো. তিতাস শেখ মারা গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর…

জাতীয়

যুদ্ধের কারণে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ছয় মাসে ভর্তুকি ৪৩ হাজার কোটি টাকা: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যুদ্ধের কারণে জ্বালানি নিয়ে সারা বিশ্বেই টালমাটাল অবস্থা চলছে। যুদ্ধের কারণে জ্ব…