…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

যৌথ গবেষণা ও শিক্ষক বিনিময়ে মালয়েশিয়ার আইআইইউএমের সঙ্গে বাউবির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে আলোচনা করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাউবির উপাচার্যের সম্মেলন কক্ষে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্ভাব্য একাডেমিক ও গবেষণা সহযোগিতার ক্ষেত্র নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান।

সভায় বাউবির উপাচার্য বলেন, শিক্ষার্থী ভর্তির সংখ্যার বিবেচনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে এটি দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, যা সম্পূর্ণভাবে উন্মুক্ত, দূরশিক্ষণ ও নমনীয় শিক্ষাব্যবস্থার জন্য নিবেদিত।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্র এবং প্রায় ১ হাজার ৫০০টি স্টাডি সেন্টারের মাধ্যমে দেশব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারিত হচ্ছে।

সাতটি স্কুলের অধীনে বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি গবেষণা, পিএইচডি কার্যক্রম, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণেও বাউবি গুরুত্ব দিচ্ছে বলে উপাচার্য জানান।

আইআইইউএমের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি ফলপ্রসূ ও টেকসই অংশীদারত্ব গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

সভায় বিশেষ অতিথি ছিলেন আইআইইউএমের ডেপুটি রেক্টর (রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, অফিস অব দ্য স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান বিন আবদুর রহমান এবং ডেপুটি রেক্টরের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

এ ছাড়া বাউবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. সেরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, উপাচার্যের একান্ত সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা বিস্তারিত মতবিনিময় করেন।

শিক্ষা বিভাগের আরও খবর

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিকসের ছাত্রীরা, পুলিশের লাঠিচার্জের অভিযোগ
শিক্ষা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিকসের ছাত্রীরা, পুলিশের লাঠিচার্জের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যা…

ঢাবির ভাস্কর্য বিভাগে কাওসার হাসানের চেয়ারম্যান নিয়োগের চিঠি নিয়ে হাইকোর্টের রুল
শিক্ষা

ঢাবির ভাস্কর্য বিভাগে কাওসার হাসানের চেয়ারম্যান নিয়োগের চিঠি নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানের নিয়োগসংক্রান্ত চিঠি কেন বেআইনি ও আইনগত কর্তৃত…

শিক্ষা

বিদ্যালয়ে বুলিং ও সাইবার হয়রানি রুখতে ২০ জেলার ৩০ স্কুলে সচেতনতা কর্মসূচি, ৮ নভেম্বর শিক্ষকদের সঙ্গে অনলাইন মতবিনিময়

বিদ্যালয়ে সহিংসতা, বুলিং ও সাইবার হয়রানি প্রতিরোধে দেশের ২০ জেলার ২৭টি উপজেলার ৩০টি বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।…

শিক্ষা

নতুন করে এমপিওভুক্ত ৩৭৬ জন, উচ্চতর গ্রেড পেলেন ৫ হাজার ৪৭৪ শিক্ষক-কর্মচারী

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত আরও ৩৭৬ জন শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হয়েছেন। একই সঙ্গে ১ হাজার ৫৯৪ জন শিক্ষককে বিএড স্কেল এবং ৫ হাজার ৪৭৪ জন …