…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

সকাল ৮টা থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়ে রাতের কর্মসূচি শেষ করলেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
সকাল ৮টা থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়ে রাতের কর্মসূচি শেষ করলেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাতের কর্মসূচি শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে আবার আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এরপর রাত ২টা ২০ মিনিটে তাঁরা রাতের মতো কর্মসূচি শেষ করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে তামান্না ইসলাম বলেন, সকাল ৮টা থেকে আবার কর্মসূচি পালন করবেন তাঁরা। তবে শুক্রবার নির্ধারিত চাকরির পরীক্ষার সময় আন্দোলন স্থগিত থাকবে; পরীক্ষা শেষে আবার কর্মসূচি শুরু করবেন তাঁরা।

এর আগে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাতে কলেজের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ‘আমার ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার বোনকে মারলো কেন, জবাব চাই জবাব চাই’ ও ‘মেয়েদের হলে পুলিশ কেন, জবাব চাই জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনের সূত্রপাত আবাসিক হলের সিট বাতিল ও জরিমানার ঘটনাকে কেন্দ্র করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ অধ্যক্ষকে উদ্ধার করতে গেলে ছাত্রীদের ওপর লাঠিচার্জ ও হেনস্তার অভিযোগ ওঠে।

আন্দোলনরত শিক্ষার্থী ও কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, পূজার ছুটির আগে কলেজের অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রাত ১২টা পর্যন্ত চলার অনুমতি থাকলেও তা শেষ হয় পরদিন ভোর ৫টার দিকে। নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়াম ব্যবহার করায় অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের সিট বাতিল করেন অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা।

পরে ওই দুই শিক্ষার্থী ক্ষমা চাইতে গেলে সিট ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। শিক্ষার্থীরা জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতির অবনতি ঘটে; একপর্যায়ে তাঁরা অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করেন।

রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিস্থিতি সমাধানের উদ্যোগ না নিয়ে অধ্যক্ষ বিপুলসংখ্যক পুলিশ ডেকে আনেন। তাঁদের অভিযোগ, পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের ওপর লাঠিচার্জ করেন, তাঁদের চুল ও হিজাব ধরে টানেন এবং অনেকের মুঠোফোন ছিনিয়ে নেন। পুলিশের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও দাবি করেন তাঁরা। এ ছাড়া দুজন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো — শুক্রবার ক্যাম্পাসে কোনো ধরনের সরকারি পরীক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না; মধ্যরাতে ছাত্রীদের গায়ে হাত তোলা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনার সুস্পষ্ট জবাব দিতে হবে এবং জড়িত পুলিশ সদস্যদের শোকজ করতে হবে; অধ্যক্ষ লিখিতভাবে কোনো ডকুমেন্ট না দেওয়া পর্যন্ত কলেজের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে; এবং শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়া ও হামলাকে বৈধতা দেওয়া শিক্ষক-কর্মচারীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

শিক্ষা বিভাগের আরও খবর

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিকসের ছাত্রীরা, পুলিশের লাঠিচার্জের অভিযোগ
শিক্ষা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিকসের ছাত্রীরা, পুলিশের লাঠিচার্জের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যা…

ঢাবির ভাস্কর্য বিভাগে কাওসার হাসানের চেয়ারম্যান নিয়োগের চিঠি নিয়ে হাইকোর্টের রুল
শিক্ষা

ঢাবির ভাস্কর্য বিভাগে কাওসার হাসানের চেয়ারম্যান নিয়োগের চিঠি নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানের নিয়োগসংক্রান্ত চিঠি কেন বেআইনি ও আইনগত কর্তৃত…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পাঁচ ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পাঁচ ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা…

বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা ৪ ডিসেম্বর
শিক্ষা

বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা ৪ ডিসেম্বর

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট (ডিএসবিএম) ক্যাম্পাসের অধীনে পরিচালিত মাস্টার্স ইন ব্যাংক ম্…