…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে চার শাবকের জন্ম, সংখ্যা বেড়ে ১৩

নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে চার শাবকের জন্ম, সংখ্যা বেড়ে ১৩
ছবি: সংগৃহীত

গাজীপুর সাফারি পার্কের নীলগাইয়ের পালে নতুন চারটি শাবকের জন্ম হয়েছে। প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারির হরিণ সাফারি এলাকায় শাবকগুলোর দেখা মেলে। তবে শাবকগুলো মাদি না পুরুষ, তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

বর্তমানে শাবকগুলো দিনভর মায়ের সঙ্গে বনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে বনের বিভিন্ন প্রান্তে ছুটে যায় মা নীলগাই।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, গাছের ছায়ায় সতর্ক অবস্থায় বিশ্রাম নিচ্ছে একটি নীলগাই। কিছুটা দূরে সতর্ক অবস্থানে থেকে শাবকদের দিকে নজর রাখছে মা নীলগাই।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, প্রায় দেড় মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবককে বিচরণ করতে দেখা যায়। শাবকগুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে; সার্বক্ষণিক দেখাশোনার জন্য হরিণ সাফারির দায়িত্বে থাকা একজনকে নিয়োজিত করা হয়েছে।

তারেক রহমান বলেন, বর্তমানে শাবকগুলোর বয়স দেড় মাসের মতো। নিরাপত্তার কথা বিবেচনা করে কাছাকাছি গিয়ে শাবকগুলোর লিঙ্গ শনাক্তের চেষ্টা করেনি কর্তৃপক্ষ।

তারেক রহমান আরও জানান, বিভিন্ন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তী সময়ে পার্কে কয়েকটি শাবকের জন্ম হয়েছে।

সবশেষ পার্কে ১১টি নীলগাই ছিল; এর মধ্যে দুটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কে রয়েছে ৯টি নীলগাই; নতুন চারটি শাবকসহ পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল বালুবোঝাই লরি, নিহত মাসুদ সরকার
জাতীয়

গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল বালুবোঝাই লরি, নিহত মাসুদ সরকার

গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির বালুবোঝাই লরি দোকানের ভেতরে ঢুকে পড়ায় মাসুদ সরকার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।…

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি
জাতীয়

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩…

জাতীয়

গাজীপুরের চৌরাস্তায় সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ ৪, আহাদের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরের চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে চৌরাস্তার নাওজোর এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং স…

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও উত্তেজনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি। শ্রমিকরা কাজে…