…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব শাহজাহান কবীর, আরও পাঁচ কর্মকর্তার বদলি-পদায়ন

নিজস্ব প্রতিবেদক

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ। এ ছাড়া আরও চার কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি ও পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা প্রজ্ঞাপন দুটি একই দিন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের মুরারিচাঁদ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে রংপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদকে মাউশির রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উপসচিব সিরাজুল ইসলামকে ঢাকার সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজে বদলি করা হয়েছে।

মাউশির রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) মো. কামরুজ্জামান পাইকগাছকে বদলি করা হয়েছে রংপুরের কারমাইকেল সরকারি কলেজে।

পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহাদৎ হোসেনকে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পদায়ন করা হয়েছে।

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. উমর ফারুককে পদায়ন করা হয়েছে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণ থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

শুক্রবার সুনামগঞ্জে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, প্রায় ৩৫ হাজার গ্রাহক ভোগান্তিতে

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) …

সিলেট বিভাগ

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের বিয়ে নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ও বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জ…

হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ
সিলেট বিভাগ

হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি …

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেট বিভাগ

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এই সং…