…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মজুরি বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর সেগুনবাগিচায়

নিজস্ব প্রতিবেদক
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মজুরি বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর সেগুনবাগিচায়
ছবি: সংগৃহীত

তৈরি পোশাক শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা হবে আগামী ৯ নভেম্বর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

নোটিশ অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ৪০, সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য এ সভার প্রধান আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। পাশাপাশি এ শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী বোর্ড সদস্য ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরি হারের প্রস্তাব দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

বিদেশে থাকা মেধাবীদের দক্ষতা ও বিনিয়োগ দেশে ফেরাতে নীতিমালা তৈরি করছে সরকার: আগারগাঁওয়ে মাহদী আমিন
অর্থনীতি ও ব্যবসা

বিদেশে থাকা মেধাবীদের দক্ষতা ও বিনিয়োগ দেশে ফেরাতে নীতিমালা তৈরি করছে সরকার: আগারগাঁওয়ে মাহদী আমিন

প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, পর্যাপ্ত সুযোগ না থাকায় দেশের অনেক মেধাবী তরুণ বিদেশে কাজ করছে…

চাঁদা না পেয়ে রাজধানীতে কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, দেড় কোটি টাকার ক্ষতির দাবি এ জে আরের
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা না পেয়ে রাজধানীতে কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, দেড় কোটি টাকার ক্ষতির দাবি এ জে আরের

চাঁদা না পেয়ে রাজধানীর রায়েরবাজার আড়তের সামনে এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত স…

বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম আরও বাড়ার শঙ্কা বিশ্বব্যাংকের, চাপে পড়তে পারে বাংলাদেশ
অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম আরও বাড়ার শঙ্কা বিশ্বব্যাংকের, চাপে পড়তে পারে বাংলাদেশ

বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের শেষ দুই মাসে এই দাম আরও বাড়তে পারে এবং আগামী বছরজুড়েই এই চাপ অব্যাহত থাকার আশ…

মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে চলছে চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি, প্রথম প্রান্তিকে রাজস্ব লক্ষ্যের ৬৭ শতাংশ
অর্থনীতি ও ব্যবসা

মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে চলছে চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি, প্রথম প্রান্তিকে রাজস্ব লক্ষ্যের ৬৭ শতাংশ

অনুমোদিত পদের ৮০ শতাংশই শূন্য। মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে নবগঠিত চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি। এতে কার্যক্রমের ব্যাপকতা সামাল দ…