…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ছুটির দুই দিনে ঢাকায় নতুন নাটক, পাপেটশো আর কাওয়ালিসন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক
ছুটির দুই দিনে ঢাকায় নতুন নাটক, পাপেটশো আর কাওয়ালিসন্ধ্যা
ছবি: সংগৃহীত

আজ ও আগামীকাল ছুটির দুই দিন রাজধানী ঢাকায় থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। আজ মঞ্চে আসছে নবরসের নতুন নাটক 'সোজন বাদিয়ার ঘাট' ও ফরাসি পাপেটশিল্পী লরি ক্যানাকের পরিবেশনা 'ইনভিজিবল স্টোরিজ'।

জসীম উদ্‌দীনের আখ্যানকাব্য 'সোজন বাদিয়ার ঘাট' অবলম্বনে নতুন এই নাটক আনছে নবরস। আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। এর আগে গত ২৫ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়। নাটকটিতে অভিনয় করছেন আফিয়া জামান, কাশিফ আলফি আহমেদ, সৈয়দা শামছি আরা সায়েকা, ইউসুফ রাসেল, নাজমুল হাসান, নাজমুল হক, শাখাওয়াত হোসেন, হামীম সুলতান, মোহাম্মদ ইমরান খান, গোলাম মোর্শেদ, রাজীব চন্দ্র দাস, এম শাহজাদা, ওমর ফারুক প্রমুখ।

বাংলাদেশের লোককথা, ভূতের গল্প ও সুন্দরবনের প্রকৃতিকে কেন্দ্র করে 'ইনভিজিবল স্টোরিজ' আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, কম্পানি গ্রেইন দ্য ভি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ প্রযোজনা। আজ ও আগামীকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এর দুটি প্রদর্শনী হবে। ফরাসি পাপেটশিল্পী লরি ক্যানাকের নির্দেশনায় অভিনয় করবেন তিনি নিজে ও স্বাতী ভদ্র; সঙ্গে থাকবে সরাসরি সংগীত পরিবেশনা। গল্পে ভূত ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে ঢাকা থেকে সুন্দরবনের জগতে পৌঁছে যান দুই বিজ্ঞানী। আজকের প্রদর্শনী হবে ইংরেজি ও বাংলায়, আগামীকালেরটি ফরাসি ও বাংলায়। আসন খালি থাকা সাপেক্ষে বিনা মূল্যে নাটকটি দেখতে পারবেন দর্শক।

জীবনানন্দ দাশের উপন্যাস 'মাল্যবান' অবলম্বনে আজ মঞ্চস্থ হবে 'সম্ + সার'। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক। মাল্যবান চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী; উৎপলা চরিত্রে আছেন যাজ্ঞোসিনী মৌ ও তাসনুভা তামান্না।

গুলশানের স্ট্যাক গ্যালারিতে আজ ও আগামীকাল হবে 'অযথাকাণ্ড'। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে দর্শনীর বিনিময়ে থাকছে শিল্পকর্ম প্রদর্শনী, সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও খাবারের ব্যবস্থা। আজ সংগীত পরিবেশনায় থাকবেন ডিজে মাহদি, আগামীকাল থাকবেন ডিজে লুনিথভয়েড।

১৩ অক্টোবর ছিল ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মদিন। এ উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকায় বসবে বিশেষ কাওয়ালিসন্ধ্যা 'ইশক-এ-নুসরাত'। ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করেছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস। কাওয়ালি পরিবেশন করবে ব্যান্ড সুফিতান ও নাফস; পাশাপাশি এইচইউ সুফি ট্রুপের পরিবেশনায় থাকবে সুফি নৃত্য। বিকেল সাড়ে চারটায় দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে; সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত দশটা পর্যন্ত।

বিনোদন বিভাগের আরও খবর

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানোরমা’য় জায়গা পেল ‘চিরকুট’, প্রথম ছবিতেই মুনতাসির আকিবের সাফল্য
বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানোরমা’য় জায়গা পেল ‘চিরকুট’, প্রথম ছবিতেই মুনতাসির আকিবের সাফল্য

প্রথম চলচ্চিত্র নির্মাণ করেই সাফল্য পেয়েছেন তরুণ পরিচালক মুনতাসির আকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা অবলম্বনে তিনি নির্মাণ করেছেন ‘চিরকুট’ সিনে…

বিনোদন

ঢাকাই সিনেমা ‘নসিব’-এ প্রধান খলনায়ক হচ্ছেন বলিউডের মুকেশ ঋষি

বলিউডে অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি; পরিচিতি পেয়েছেন দাপুটে খলনায়কের চরিত্রে অভিনয় করে। এবার সেই …

ক্যালিফোর্নিয়ায় কেটি পেরির যুব ক্যাম্প প্রকল্পে আপত্তি, বাতিলের দাবিতে প্রায় ৪০০ প্রতিবেশীর পিটিশন
বিনোদন

ক্যালিফোর্নিয়ায় কেটি পেরির যুব ক্যাম্প প্রকল্পে আপত্তি, বাতিলের দাবিতে প্রায় ৪০০ প্রতিবেশীর পিটিশন

পপ সুপারস্টার কেটি পেরির একটি নতুন প্রকল্প ঘিরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোলেটা ভ্যালির স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ১১০…

অস্কারের এক সপ্তাহ আগে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল ম্যাট ডেমনের স্ত্রীর, জানালেন অভিনেতা
বিনোদন

অস্কারের এক সপ্তাহ আগে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল ম্যাট ডেমনের স্ত্রীর, জানালেন অভিনেতা

হলিউড অভিনেতা ম্যাট ডেমন জানিয়েছেন, তাঁর স্ত্রী লুসিয়ানা বারোসোর মস্তিষ্কে অ্যানিউরিজম ধরা পড়েছিল এবং ২০২৪ সালের অস্কার অনুষ্ঠানের মাত্র এক সপ্তাহ …