…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

বায়ুদূষণে শীর্ষে লাহোর ৪৫৮ স্কোর নিয়ে, ১৯৪ স্কোরে চতুর্থ ঢাকা

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ৪৫৮। একই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানবিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এই তথ্য তুলে ধরা হয়েছে। সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৯৪, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৪৪। তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, যার স্কোর ২৩৫।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে 'খুবই অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা 'দুর্যোগপূর্ণ' বলে বিবেচিত হয়।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

কপ৩১-এ ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি তুলবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা ও অভিযোজন কার্যক্রমে ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়ন এবং কার্যকর আন্তর্জাতিক সহায়তা চাইবে বাংলাদেশ। আগামী…

কপ-৩১ সামনে রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত দফা সুপারিশ
আবহাওয়া ও পরিবেশ

কপ-৩১ সামনে রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত দফা সুপারিশ

আসন্ন ৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) সামনে রেখে জলবায়ু ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সা…

বিশ্বে দূষিত বাতাসের তালিকায় পঞ্চম ঢাকা, একিউআই স্কোর ১৭৪
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বে দূষিত বাতাসের তালিকায় পঞ্চম ঢাকা, একিউআই স্কোর ১৭৪

দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষ…

ঢাকাসহ পাঁচ বিভাগে হালকা বৃষ্টির আভাস, সারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

ঢাকাসহ পাঁচ বিভাগে হালকা বৃষ্টির আভাস, সারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হলো রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ…