…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

ব্লুটুথে আসছে হাই ডেটা থ্রুপুট, গতি বাড়বে ২ থেকে ৭ দশমিক ৫ মেগাবিটে

নিজস্ব প্রতিবেদক
ব্লুটুথে আসছে হাই ডেটা থ্রুপুট, গতি বাড়বে ২ থেকে ৭ দশমিক ৫ মেগাবিটে
ছবি: সংগৃহীত

ব্লুটুথে তথ্য আদান-প্রদানের গতি প্রায় চার গুণ বাড়াতে নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)।

আগামী বছর চালু হতে যাওয়া ‘হাই ডেটা থ্রুপুট’ (এইচডিটি) প্রযুক্তির মাধ্যমে ব্লুটুথ লো এনার্জি (এলই) সংযোগে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৭ দশমিক ৫ মেগাবিট গতিতে তথ্য স্থানান্তর করা যাবে।

বর্তমানে ব্লুটুথ এলই সংযোগে তথ্য স্থানান্তরের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ২ মেগাবিট। নতুন গতিটি বর্তমান সর্বোচ্চ গতির তুলনায় প্রায় চার গুণ বেশি।

এইচডিটি প্রযুক্তি ব্লুটুথ কোর স্পেসিফিকেশন ৭.০-এর ঐচ্ছিক সুবিধা হিসেবে যুক্ত হয়েছে। ফলে নির্মাতারা চাইলে নতুন যন্ত্রে এটি যুক্ত করতে পারবেন, তবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট যন্ত্রে উপযোগী হার্ডওয়্যারও থাকতে হবে।

নতুন প্রযুক্তির অন্যতম লক্ষ্য তারবিহীন অডিওর মান উন্নত করা। বর্তমানে ব্লুটুথ সংযোগে উচ্চমানের লসলেস অডিও সরাসরি পাঠানোর ক্ষেত্রে ডেটা স্থানান্তরের গতি একটি বড় সীমাবদ্ধতা। এইচডিটি চালু হলে অডিওর মূল মান অক্ষুণ্ন রেখে তারবিহীন হেডফোন ও স্পিকারে গান শোনার সুযোগ তৈরি হবে।

মাল্টিচ্যানেল সারাউন্ড সাউন্ড এবং স্পেশাল অডিও ব্যবহারের ক্ষেত্রেও এই প্রযুক্তিতে বাড়তি সুবিধা পাওয়া যাবে। আগামী বছর থেকে প্রিমিয়াম তারবিহীন অডিও যন্ত্রে এর ব্যবহার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অডিওর পাশাপাশি স্মার্টওয়াচে সংগৃহীত স্বাস্থ্য ও শরীরচর্চার তথ্য আরও দ্রুত স্মার্টফোনে পাঠানো যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা থাকা স্মার্ট গ্লাসের সঙ্গে ফোনের সংযোগ, স্মার্ট হোম ডিভাইসের মধ্যে তথ্য সমন্বয় এবং বিভিন্ন যন্ত্রের সফটওয়্যার হালনাগাদের কাজও দ্রুত হবে।

তবে বাড়তি গতি পেতে স্মার্টফোন ও হেডফোন—দুই যন্ত্রেই এইচডিটি সমর্থন থাকতে হবে। শুধু সফটওয়্যার আপডেটের মাধ্যমে পুরোনো যন্ত্রে এ সুবিধা যুক্ত করা যাবে না। নতুন প্রযুক্তি পুরোনো ব্লুটুথ যন্ত্রের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলেও দুই যন্ত্রে সমর্থন না থাকলে বাড়তি গতির সুবিধা পাওয়া যাবে না।

ফলে ২০২৭ সালে নতুন প্রযুক্তিসমর্থিত যন্ত্র বাজারে আসার পরই ব্যবহারকারীরা এর সুবিধা নিতে পারবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রযুক্তি বিভাগের আরও খবর

এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প, নজরে স্থানীয় সমস্যার প্রযুক্তি-সমাধান
প্রযুক্তি

এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প, নজরে স্থানীয় সমস্যার প্রযুক্তি-সমাধান

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ১৬টি প্রকল্প উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষা…

প্রযুক্তি

ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ আনল বাংলালিংক

ডেলিভারি পার্টনারদের বিশেষ মোবাইল প্যাকেজ দিতে দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। …

প্রযুক্তি

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: এআই বিজনেস সামিটে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী হিসেবে নয়, বরং এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দ…

সার্নে অতি বিরল কণা ক্ষয়ের প্রমাণ: ১০ বিলিয়নে একবার ঘটে এমন প্রক্রিয়ায় ‘জেপ্টোভার্স’-এর সন্ধান
প্রযুক্তি

সার্নে অতি বিরল কণা ক্ষয়ের প্রমাণ: ১০ বিলিয়নে একবার ঘটে এমন প্রক্রিয়ায় ‘জেপ্টোভার্স’-এর সন্ধান

সার্নের বিজ্ঞানীরা একটি অসাধারণ বিরল কণা ক্ষয়ের প্রমাণ পেয়েছেন, যা ‘জেপ্টোভার্স’ নামে পরিচিত অনেকটাই অনাবিষ্কৃত এক জগতের ঝলক দেখিয়েছে।…