…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি লাইনে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান

নিজস্ব প্রতিবেদক
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি লাইনে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাদমান ইসলাম। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই ওপেনারকে।

২৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গো ও জাস্টিন গ্রিভসের ব্যাটে শুরুটা ভালো হয় ক্যারিবীয়দের। কিন্তু সাদমানের চোট দিনের শুরুতেই ধাক্কা হয়ে এল বাংলাদেশের জন্য।

মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি আলতো করে লেগ সাইডে ফ্লিক করেন জাঙ্গো। সীমানার দিকে যেতে থাকা বল ঠেকাতে দৌড় দেন সাদমান।

তবে বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে মচকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি ব্যাটার।

চিকিৎসকেরা মাঠে এসে সাদমানকে প্রাথমিক চিকিৎসা দেন। বাঁ পায়ের জুতা খুলে দেওয়া হলেও যন্ত্রণায় দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি।

শেষ পর্যন্ত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

প্রথম দিনের খেলা শেষে ২৩৫ রানে ৪ উইকেট হারিয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

সাদমানের চোট কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি।

খেলা বিভাগের আরও খবর

খেলা

সিলেট টেস্টের প্রথম দিনে জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরি, দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ ২৩৫/৪, চাপে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে শুরুতে আশা জাগালেও দিনশেষে হতাশা নিয়ে মাঠ ছে…

সিলেট টেস্টে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ১৮০/৪, হাসান ভাঙলেন ১৩১ রানের জুটি, সেঞ্চুরির পথে জাঙ্গু
খেলা

সিলেট টেস্টে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ১৮০/৪, হাসান ভাঙলেন ১৩১ রানের জুটি, সেঞ্চুরির পথে জাঙ্গু

সিলেট টেস্টে শুরুতে তিন উইকেট তুলে নিয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভি…

সিলেট টেস্টে জাঙ্গো-উইকহ্যামের ১১৭ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দুজনেরই ফিফটি
খেলা

সিলেট টেস্টে জাঙ্গো-উইকহ্যামের ১১৭ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দুজনেরই ফিফটি

সিলেট টেস্টে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের কল্যাণে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ৩ উইকেট তুলে নিয়ে প্রথম সেশন নিজেদের করে নেয় স্বাগতিকেরা। কিন্তু…

সিলেট টেস্টে জাঙ্গু-উইকহ্যামের ৫৯ রানের জুটিতে লাঞ্চে স্বস্তি ওয়েস্ট ইন্ডিজের, স্কোর ৮৬/৩
খেলা

সিলেট টেস্টে জাঙ্গু-উইকহ্যামের ৫৯ রানের জুটিতে লাঞ্চে স্বস্তি ওয়েস্ট ইন্ডিজের, স্কোর ৮৬/৩

সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। শুরুর ধাক্কার পর আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম…