…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফটিকছড়ির বাবুনগরী মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটির ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেবেন বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

মাদ্রাসা সূত্র জানায়, দুই দিনব্যাপী এই বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের আজ শুক্রবার দ্বিতীয় দিন। সম্মেলনটি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর।

এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, দেশের বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা এই মহাসম্মেলনে অংশ নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসা প্রাঙ্গণে এই মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।

রাজনীতি বিভাগের আরও খবর

পার্বত্য চট্টগ্রামে অ-উপজাতীয়দের রেশন কার্ডে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের কার্ড দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
রাজনীতি

পার্বত্য চট্টগ্রামে অ-উপজাতীয়দের রেশন কার্ডে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের কার্ড দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

পার্বত্য চট্টগ্রামে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের কার্ড দেওয়ার সু…

রাজনীতি

শিল্পকারখানায় অস্থিরতার পেছনে পলাতক আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: চট্টগ্রামে রিজভী

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আশ্বাস দেওয়ার পর প্রকৃত শ্রমিকদের বড় অংশ আন্দোলন থেকে সরে গেছে। এখন একটি প…

রাজনীতি

চট্টগ্রামের তিন ইউনিটে জামায়াতের পুরোনো আমিররাই বহাল, বদল শুধু খাগড়াছড়িতে

রুকনদের (সদস্য) ভোটেও চট্টগ্রামে জামায়াতে ইসলামীর তিন ইউনিটের শীর্ষ পদে নতুন নেতৃত্ব আসেনি। দলটির ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য চট্টগ্রাম মহানগর, উত…

পটুয়াখালীর দশমিনায় বিএনপি কার্যালয়ের তালা ভেঙে টিভি-চেয়ার চুরির অভিযোগ, বিক্ষোভ নেতাকর্মীদের
রাজনীতি

পটুয়াখালীর দশমিনায় বিএনপি কার্যালয়ের তালা ভেঙে টিভি-চেয়ার চুরির অভিযোগ, বিক্ষোভ নেতাকর্মীদের

পটুয়াখালীর দশমিনা উপজেলায় চরবোরহান ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে টেলিভিশন, চেয়ারসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া …