…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পটুয়াখালীর দশমিনায় বিএনপি কার্যালয়ের তালা ভেঙে টিভি-চেয়ার চুরির অভিযোগ, বিক্ষোভ নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর দশমিনায় বিএনপি কার্যালয়ের তালা ভেঙে টিভি-চেয়ার চুরির অভিযোগ, বিক্ষোভ নেতাকর্মীদের
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় চরবোরহান ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে টেলিভিশন, চেয়ারসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাগলা বাজার এলাকায় কার্যালয়ের তালা ভাঙা এবং ভেতরে মালামাল না থাকার বিষয়টি নেতাকর্মীদের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় মালামাল না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তাঁরা।

নেতাকর্মীদের দাবি, কার্যালয় থেকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৪০টি চেয়ার, দুই ডজন কাপ-পিরিচ, একটি আকাশ ডিশ সংযোগ এবং গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র চুরি হয়েছে।

ঘটনার প্রতিবাদে পরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে আয়োজিত পথসভায় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান।

চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল গাজী বলেন, মাগরিবের নামাজের পর কার্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির খবর পেয়ে তিনি সেখানে যান। গিয়ে কার্যালয়ের ভেতরে কোনো মালামাল দেখতে পাননি। তাঁর দাবি, ঘটনাটি পরিকল্পিত। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

চরবোরহান ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনূস হাওলাদার বলেন, অস্থায়ী কার্যালয় থেকে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরির ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। তাঁদের ধারণা, এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির সভাপতিকে জানানো হয়েছে। এ ঘটনায় তাঁরা আইনের আশ্রয় নেবেন বলে তিনি জানান।

উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিক মোল্লা বলেন, ঘটনার বিষয়টি তাঁকে জানানো হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

তবে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের সময় ওই কক্ষটি কার্যালয় হিসেবে তৈরি করা হয়েছিল। জমি নিয়ে বিরোধ থাকায় নির্বাচনের পর থেকে সেটি বন্ধ ছিল। কবে, কখন বা কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

রাজনীতি বিভাগের আরও খবর

জামায়াতের সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খানের
রাজনীতি

জামায়াতের সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খানের

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার কথিত নারীসংক্রান্ত ঘটনার অডিও ও ভিডিও পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রা…

রাজনীতি

ফটিকছড়ির বাবুনগরী মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন …

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ তুলে গাজীপুরের শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজনীতি

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ তুলে গাজীপুরের শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের সুযোগ নিয়ে ‘ছদ্মবেশে’ পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গাজীপুর…

রাজনীতি

সরকার বদলালেও থামছে না রাজনৈতিক সহিংসতা: জানুয়ারি–সেপ্টেম্বরে ৪৬৭ ঘটনায় ৯৪ জনের মৃত্যু, জানাল আসক

গত ১৮ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ জেলার পাইস্কায় কয়েকজন ব্যক্তি রিপন মিয়াকে ধাওয়া করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। পরিব…