…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যশোর সদরের শানতলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের শানতলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার শানতলা এলাকায় পরকীয়া সম্পর্কের সন্দেহে শাহানারা খাতুন (২৫) নামে এক নারীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আতিয়ার রহমান পেশায় রাজমিস্ত্রি এবং মাদকাসক্ত। স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

নিহত ও অভিযুক্তের ছেলে রায়হান জানায়, বৃহস্পতিবার রাতেও তার মা-বাবার মধ্যে কথা-কাটাকাটি হয়। সকালে আরেকবার কথা-কাটাকাটির একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে তার মাকে মারধর করেন। পরে গামছা দিয়ে শ্বাসরোধে তার বাবা তার মাকে হত্যা করেন বলে সে জানায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রীমা খাতুন জানান, আতিয়ারের সঙ্গে তার স্ত্রীর ঝামেলা ছিল এবং পরকীয়া সন্দেহ নিয়ে তাদের মধ্যে বিচ্ছেদও হয়েছিল। পরে তাদের ছেলে বুঝিয়ে-সুঝিয়ে মাকে বাড়িতে ফিরিয়ে আনে। সকালে তিনি জানতে পারেন, শাহানারাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্কের সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধে হত্যা করা হয়। অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

দেশের সব কারাগারে সাত দফা নির্দেশনা: সার্বক্ষণিক সিসিটিভি, অননুমোদিত অনুপস্থিতিতে শূন্য-সহনশীলতা

দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে সাত দফা নির্দেশনা বাস্তবায়ন করছে কারা অধিদপ্তর। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে লকআ…

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪২ জনের নামে মামলা, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪২ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এজাহারভুক্ত ব্য…

আইন ও অপরাধ

রংপুরের কাউনিয়ায় মাদরাসাশিক্ষক ফখরুল হত্যা: লক্ষ্মীপুর থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

রংপুরের কাউনিয়ায় মাদরাসাশিক্ষক ফখরুল আলম রতনকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। শুক্রবার (৬ ন…

নড়াইলের লোহাগড়ায় মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
আইন ও অপরাধ

নড়াইলের লোহাগড়ায় মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে মাদকের টাকা না পেয়ে বাবাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।…