…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

হবিগঞ্জ সদরে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের তিন ঘণ্টার সংঘর্ষ, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ সদরে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের তিন ঘণ্টার সংঘর্ষ, আহত শতাধিক
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ চলে, এতে উভয় পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুই দিন আগে নিতাইরচক গ্রামের নানু মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনায় জয়রামপুর গ্রামের জালাল মিয়া জড়িত বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়।

বিরোধ মীমাংসার জন্য শুক্রবার স্থানীয় মুরুব্বিরা সালিশ বৈঠকের আয়োজন করেন। তবে সকাল ১০টার দিকে বৈঠক শুরু হওয়ার আগেই দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

আহতদের মধ্যে তোফাজ্জুল মিয়া, জিতু মিয়া, আব্দুল আহাদ, আদম আলী, সোহেল মিয়া, সানু মিয়া, নানু মিয়া, লিটন মিয়া, নুরুজ মিয়া, মারাজ মিয়া, হাবিবুর রহমান, এমদাদুল মিয়া, শিষ আলী, পারভেজ মিয়া, বিলাল মিয়া ও আক্কাস মিয়াসহ অনেকে রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ
সিলেট বিভাগ

হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি …

সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ মন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি
সিলেট বিভাগ

সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ মন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল …

সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী
সিলেট বিভাগ

সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গিয়েছেন বাণিজ্য…

সুনামগঞ্জের হাওরে পানি নামতে জাগছে বোরো জমি, প্রণোদনা ও বাঁধ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
সিলেট বিভাগ

সুনামগঞ্জের হাওরে পানি নামতে জাগছে বোরো জমি, প্রণোদনা ও বাঁধ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বর্ষার ছয় মাস পানিতে ডুবে থাকা সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর থেকে পানি নামতে শুরু করেছে। ধীরে ধীরে জেগে উঠছে এক ফসলি বোরো আবাদের জমি। কোথাও চলছে বীজতলা …