…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ মন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ মন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাকে সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নগরে নেওয়া হয় এবং মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী
সিলেট বিভাগ

সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গিয়েছেন বাণিজ্য…

সিলেট বিভাগ

সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব শাহজাহান কবীর, আরও পাঁচ কর্মকর্তার বদলি-পদায়ন

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদ…

হবিগঞ্জ সদরে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের তিন ঘণ্টার সংঘর্ষ, আহত শতাধিক
সিলেট বিভাগ

হবিগঞ্জ সদরে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের তিন ঘণ্টার সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ সদরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘ…

সুনামগঞ্জের হাওরে পানি নামতে জাগছে বোরো জমি, প্রণোদনা ও বাঁধ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
সিলেট বিভাগ

সুনামগঞ্জের হাওরে পানি নামতে জাগছে বোরো জমি, প্রণোদনা ও বাঁধ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বর্ষার ছয় মাস পানিতে ডুবে থাকা সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর থেকে পানি নামতে শুরু করেছে। ধীরে ধীরে জেগে উঠছে এক ফসলি বোরো আবাদের জমি। কোথাও চলছে বীজতলা …