…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে আরও তিনজনের লাশের সন্ধান

নিজস্ব প্রতিবেদক
টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে আরও তিনজনের লাশের সন্ধান
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সেনা সদস্য নিহতের পর পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় তিনজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নয়াপাড়া ও লেদা ক্যাম্পের পূর্ব দিকের পাহাড়ে লাশের সন্ধান পায় পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত আছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালালে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন।

ওই অভিযানে যৌথ বাহিনী ৫৬ জনকে উদ্ধার করে এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে। উদ্ধার করা ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কক্সবাজারের খরুলিয়ায় মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
আইন ও অপরাধ

কক্সবাজারের খরুলিয়ায় মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি একটি মাইক্রোবাসের গতিরোধ করে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করেছে। শুক্রবার (৬ নভেম্বর) …

বাড্ডার নতুন বাজারে দাঁড়িয়ে থাকা বৈশাখী পরিবহনের বাসে পেট্রোল ছুড়ে আগুন, ব্যান করা দলের কর্মীদের সন্দেহ পুলিশের
আইন ও অপরাধ

বাড্ডার নতুন বাজারে দাঁড়িয়ে থাকা বৈশাখী পরিবহনের বাসে পেট্রোল ছুড়ে আগুন, ব্যান করা দলের কর্মীদের সন্দেহ পুলিশের

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৫টা ৪৭ মিনিটে কোকাকোলা গেটের বি…

আইন ও অপরাধ

নাটোরের সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছ ব্যবসায়ীকে এয়ারগানে গুলি, অভিযোগ যুবকের বিরুদ্ধে

নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ গ্রামের খড়পাড়া এলাকায় পাখি শিকারে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. শহিদুল ইসলাম (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীকে এয়ারগান দ…

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী
আইন ও অপরাধ

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। মারপিটে পুলিশ…