…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ নাকচ মৌসুমী ভৌমিকের, বললেন নিজের গানের ছায়া দেখেননি

নিজস্ব প্রতিবেদক
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ নাকচ মৌসুমী ভৌমিকের, বললেন নিজের গানের ছায়া দেখেননি
ছবি: সংগৃহীত

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার সদ্য প্রকাশিত গান ‘তু মিল যায়ে’ ভক্তরা লুফে নিলেও সমালোচকদের কাছে কোণঠাসা হয়েছে। এবার গানটির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের গায়িকা মৌসুমী ভৌমিকের গান ‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর চুরির অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগটি তুলেছেন মৌসুমীর এক ভক্ত। সামাজিক মাধ্যমে সুর চুরির অভিযোগে একটি পোস্টও দিয়েছেন তিনি এবং গায়িকাকে ট্যাগ করেছেন।

তবে অনুরাগীর ট্যাগ করা সেই পোস্টের জবাবে মৌসুমী ভৌমিক জানিয়েছেন, শ্রোতার শোনার দৃষ্টিভঙ্গি তিনি সম্মান করলেও এই গানে নিজের কোনো ছায়া দেখতে পাননি।

মৌসুমী ভৌমিক লিখেছেন, ‘তুমি আমায় জানাতে চেয়েছ বলেই নিশ্চয় ট্যাগ করেছ। আমি এই গান আগে শুনিনি, তুমি বললে বলে শুনলাম। কিন্তু আমার তোমার মতন মনে হয়নি। দেখো, আমরা ঘুরে ফিরে সকলেই একই স্বর নিয়ে খেলা করি, একই স্বরের পারমিউটেশন কম্বিনেশন। এই গানে আমার গানের ছায়া— আমার কিন্তু তেমন মনে হয়নি।’

নিজের সৃষ্টিকে কোনো ‘অমোঘ বা আনকোরা’ কিছু বলে অহংকার না করে বাঙালি লোকসংগীত ও পাঁচালীর সুরের ধারার সঙ্গে নিজের গানের সংযোগ তুলে ধরেন গায়িকা।

তিনি যোগ করেন, ‘তা ছাড়া, আমি এমন কোনো অমোঘ সৃষ্টি করিনি; এতই আনকোরা কোনো মিউজিক্যাল ফ্রেজ, আগে কেউ কোনোদিন এমনটা করেনি— এমন না। এই স্বরের সমষ্টি আমাদের পাঁচালীতে শুনতে পাবে। ‘শুনেছি সেদিন’ যেমন করে শুরু হয়, তার বিশ্লেষণ করলে দেখবে, পাঁচালীর মিউজিক্যাল ফ্রেজ। কিন্তু আমার গান সেখানে আটকে থাকে না, সেই বীজ থেকে সে গাছ হয়ে ওঠে। আমি সচেতনভাবে পাঁচালী ভাবিনি, কিন্তু নিশ্চয় আমার শোনার ভিতরে যা ছিল, তার থেকেই আমার সুর জন্ম নিয়েছে।’

আবহ ও ছায়ার প্রভাব সম্পর্কে নিজের সংগীতজীবনের একটি অভিজ্ঞতার কথাও স্মরণ করেন মৌসুমী। তিনি বলেন, একবার এক বন্ধু তাঁর গান শুনে জোন বায়েজের কথা মনে করিয়ে দিয়েছিলেন, অথচ তিনি সেটি ভেবে গান বানাননি।

তিনি প্রকাশ করেন, ‘আসলে কী জানো? ছায়া আমরা সবাই বহন করি। জেনে অথবা না জেনে। আমিও। তুমিও। আমরা যা চিনি, যাকে চিনি, তার ছায়া দেখি অন্যের মুখে। তোমার দেখাতে অথবা শোনাতে কোনো ভুল নেই, কিন্তু তার মানে একেবারেই এই নয় যে এই গানের সঙ্গে আমার গানের কোনো সম্পর্ক আছে। আর থাকেও যদি, তাতেই বা কী এসে যায়? সত্যি যদি হুবহু কেউ একজনের থেকে কিছু নিয়ে কপি করে নিজের বলে চালায়, তখন ভাবা উচিত অবশ্যই, না হলে এভাবে ভেবো না।’

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

টেকেরহাটের শেষ হল ‘সোনালী’: মাসে খরচ ৫০ হাজার, দর্শক মেলে শুধু ঈদে

মাদারীপুরের টেকেরহাটে এখন টিকে আছে মাত্র একটি সিনেমা হল — ‘সোনালী’। একসময় দেশের প্রায় প্রতিটি জেলা-উপজেলায় সিনেমা হল থাকলেও একে একে বন্ধ হয়ে গেছে …

বিনোদন

প্রথম দিনে বিশ্বজুড়ে ১২৭ কোটি রুপি আয় ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর, প্রত্যাশার শতকোটি ছাড়ালেও হিসাব দুই রকম

পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করেছেন ‘রামায়ণ: পার্ট ওয়ান’। এতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে দক্ষিণী অভ…

ফেসবুক পোস্টে বিএনপিকে ‘পরিবার’ বললেন মেঘনা আলম, পুরুষ সহকর্মীদের সহযোগিতার কথাও তুললেন
বিনোদন

ফেসবুক পোস্টে বিএনপিকে ‘পরিবার’ বললেন মেঘনা আলম, পুরুষ সহকর্মীদের সহযোগিতার কথাও তুললেন

মডেল, অভিনেত্রী ও রাজনীতিবিদ মেঘনা আলম বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিএনপিকে নিয়ে লিখেছেন। পোস্টে তিনি লেখেন, ‘আমার ভাইকে আল্লাহ সুস্থ…

পরিবার চেয়েছিল চিকিৎসক-আইনজীবী, চড়-থাপ্পড় পেরিয়ে নায়িকা হওয়ার লড়াই ববির
বিনোদন

পরিবার চেয়েছিল চিকিৎসক-আইনজীবী, চড়-থাপ্পড় পেরিয়ে নায়িকা হওয়ার লড়াই ববির

পর্দায় অভিনেত্রী ইয়ামিন হক ববিকে ঝলমলে দেখালেও এই পর্যায়ে পৌঁছানোর যাত্রা মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন তিনি। চলচ্চিত্রে অভিনয় করবেন জানার পর বা…