…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এপিবিএন সদস্যকে বিলে ডেকে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এপিবিএন সদস্যকে বিলে ডেকে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে নির্জন বিলে ডেকে নিয়ে হাত-পা ভেঙে রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ হামলা হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে মাসাবো এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ জানিয়ে আসছিলেন।

কয়েক দিন আগে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শাহাদাত ও এমদাদুল নামের দুই ব্যক্তিকে তিনি পুলিশে ধরিয়ে দেন। এর পর থেকে তাকে হুমকি দিয়ে আসছিলেন শাহাদাতের ছোট ভাই শাহজালাল।

বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নিয়ে যান। সেখানে শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০ থেকে ১৫ জন আবুল কালামকে মারধর করেন।

তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেছেন, ‘ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী ইসলাম বলেছেন, ‘আমরা শুনলাম, মাদক ব্যবসার প্রতিবাদ ও পূর্বশত্রুতার কারণে এ হয়েছে। তবে, সে আমাদের রূপগঞ্জের নয়। সে এপিবিএনের সদস্য কি না, তা এখনও নিশ্চিত হতে পারিনি।’

এ বিষয়ে রূপগঞ্জ থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান মেহেদী ইসলাম। অভিযোগ পেলে তার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪২ জনের নামে মামলা, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪২ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এজাহারভুক্ত ব্য…

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই: জামালপুর থেকে গ্রেপ্তার ৪, উদ্ধার ১৬০ বস্তা শুঁটকি
আইন ও অপরাধ

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই: জামালপুর থেকে গ্রেপ্তার ৪, উদ্ধার ১৬০ বস্তা শুঁটকি

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের…

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁ…

চাঁদপুরে স্মৃতিস্তম্ভে আগুনের দিনে বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক
আইন ও অপরাধ

চাঁদপুরে স্মৃতিস্তম্ভে আগুনের দিনে বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরান…