…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বিসিএম সড়ক চালু হলে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম থেকে চীনে পৌঁছাবে পণ্যবাহী ট্রাক: সিলেটে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বিসিএম সড়ক চালু হলে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম থেকে চীনে পৌঁছাবে পণ্যবাহী ট্রাক: সিলেটে বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন (বিসিএম) সড়ক যোগাযোগ চালু হলে চট্টগ্রাম থেকে মাত্র ২৪ ঘণ্টায় পণ্যবাহী ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (৬ নভেম্বর) সিলেটের উইন্ডসর হোটেলে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কেয়ারের এক যুগ পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশের সঙ্গে চীনের সড়ক যোগাযোগের সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, ‘যদি যোগাযোগব্যবস্থা এই পর্যায়ে উন্নীত হয়, তাহলে দুই দেশের বা মিয়ানমারের সঙ্গেও এবং চীনের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়বে। ব্যবসা-বাণিজ্য বাড়লে সম্পর্ক বিকশিত হয়। আর অন্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানো তো আমাদের প্রত্যেক সময়ের লক্ষ্য।’

দেশের বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে বেশি। এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। কারণ, বাংলাদেশ যেসব পণ্য রপ্তানি করে, সেগুলোর অনেক কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। পরে সেগুলো প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য হিসেবে রপ্তানি করা হয়। বিশ্বের অনেক দেশেই এমন বাণিজ্য পরিস্থিতি রয়েছে।’

বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মূলত আগামী দিনে আমাদের লক্ষ্য হবে রপ্তানি পণ্যে আরো বৈচিত্র্য আনা।’

তৈরি পোশাকের বাইরে চামড়া, জাহাজ নির্মাণ, নন-লেদার পণ্য ও পাটজাত পণ্যসহ বিভিন্ন খাতের রপ্তানি সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

এসব খাতকে আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক করা গেলে রপ্তানি বহুমুখীকরণ সম্ভব হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এসব খাতের সক্ষমতা বাড়ানো গেলে দেশের রপ্তানি আয় বাড়বে এবং বৈদেশিক বাণিজ্যে আরো ভারসাম্য আসবে।’

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে চলছে চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি, প্রথম প্রান্তিকে রাজস্ব লক্ষ্যের ৬৭ শতাংশ
অর্থনীতি ও ব্যবসা

মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে চলছে চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি, প্রথম প্রান্তিকে রাজস্ব লক্ষ্যের ৬৭ শতাংশ

অনুমোদিত পদের ৮০ শতাংশই শূন্য। মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে নবগঠিত চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি। এতে কার্যক্রমের ব্যাপকতা সামাল দ…

অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহের শেষ দিনে বড় উত্থান শেয়ারবাজারে, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন ৬৪৫ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বাড়ার মধ্য দিয়ে বড় ধরনের উত্থান ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডি…

পোশাকশিল্পে অস্থিরতার সন্দেহে দুই শতাধিকের হিসাব তলব, প্রায় ১০০ জনের ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ীদের উদ্বেগ
অর্থনীতি ও ব্যবসা

পোশাকশিল্পে অস্থিরতার সন্দেহে দুই শতাধিকের হিসাব তলব, প্রায় ১০০ জনের ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ীদের উদ্বেগ

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে, তাতে …

মজুরির দাবিতে আন্দোলন করলেই ‘তৃতীয় পক্ষ’ আখ্যা দেওয়া হচ্ছে: প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশে অভিযোগ
অর্থনীতি ও ব্যবসা

মজুরির দাবিতে আন্দোলন করলেই ‘তৃতীয় পক্ষ’ আখ্যা দেওয়া হচ্ছে: প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশে অভিযোগ

মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকদের ‘তৃতীয় পক্ষের শক্তি’ ও বিদেশি ইন্ধনে পরিচালিত বলে আখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রিন বাংলা গার্…