…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

মজুরির দাবিতে আন্দোলন করলেই ‘তৃতীয় পক্ষ’ আখ্যা দেওয়া হচ্ছে: প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মজুরির দাবিতে আন্দোলন করলেই ‘তৃতীয় পক্ষ’ আখ্যা দেওয়া হচ্ছে: প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশে অভিযোগ
ছবি: সংগৃহীত

মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকদের ‘তৃতীয় পক্ষের শক্তি’ ও বিদেশি ইন্ধনে পরিচালিত বলে আখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম।

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এই অভিযোগ করেন।

সমাবেশে গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচার, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, মজুরি বোর্ড গঠন এবং গ্রেপ্তার শ্রমিকনেত্রী রোজিনা আক্তার সুমিসহ শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানান বক্তারা।

সুলতানা বেগম বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও মজুরি বোর্ড গঠনের দাবিতে আন্দোলন করলেই তাঁদের উসকানিদাতা বা তৃতীয় পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, অথচ নিজেদের ন্যায্য অধিকার আদায়েই শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও একই বাজারে কেনাকাটা করে সংসার চালাতে হয়, তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের মজুরি নির্ধারণ করতে হবে। সরকার ও মালিকপক্ষের গাফিলতির কারণেই শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে অন্য বক্তারা বলেন, শ্রমিকেরা আন্দোলনে না নামলে মজুরি বৃদ্ধি বা মজুরি বোর্ড গঠনের বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ দেখা যায় না, অথচ ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে শ্রমিকদের গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।

বক্তারা গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তি এবং আন্দোলনে আহত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানান।

সমাবেশে জানানো হয়, গত ৩১ অক্টোবর রাতে উত্তরা পশ্চিম থানার বিএনএস সেন্টারের রেড কিচেনের সামনে থেকে রোজিনা আক্তার সুমিসহ চার শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়; রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক আমরিন হোসাইন এ্যানি ও প্রচার সম্পাদক মো. তাহেরুল ইসলামসহ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির মামলায় তুরস্কের সাবেক মন্ত্রী ফাতমা কায়াকে কারাগারে পাঠাল আদালত

কয়েকশ কোটি ডলারের বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে তুরস্কের সাবেক পরিবারবিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির…

মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী

দক্ষিণাঞ্চলকে মোংলা বন্দরকেন্দ্রিক নতুন অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এ অঞ্চলের জ্বালানি সংকটের সমাধান, শিল্পায়ন, অ…

‘উদ্যোগ’ কর্মসূচির ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি ও ব্যবসা

‘উদ্যোগ’ কর্মসূচির ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’ থেকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে কিছু প্রতারক চক্র টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে স…

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে মানুষের সক্ষমতা বাড়াতে চায় সরকার, উদ্যোক্তা তৈরিতে কর্মসংস্থান: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু
অর্থনীতি ও ব্যবসা

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে মানুষের সক্ষমতা বাড়াতে চায় সরকার, উদ্যোক্তা তৈরিতে কর্মসংস্থান: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার নানা উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হা…