…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

‘উদ্যোগ’ কর্মসূচির ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
‘উদ্যোগ’ কর্মসূচির ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’ থেকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে কিছু প্রতারক চক্র টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সবাইকে বাড়তি সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে যে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কতিপয় ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়ার কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে কেন্দ্রীয় ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল পেজ নেই। এই নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার বা প্রতারণামূলক কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংক্রান্ত আইনসহ প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকতে এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’ সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ে দেশের ৮ জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয় এবং ওই পর্বে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে; ১ নভেম্বর শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

এই কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে একসঙ্গে এককালীন বিতরণ করা হবে। অনুদানের অর্থের সংস্থান করা হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির মামলায় তুরস্কের সাবেক মন্ত্রী ফাতমা কায়াকে কারাগারে পাঠাল আদালত

কয়েকশ কোটি ডলারের বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে তুরস্কের সাবেক পরিবারবিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির…

মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী

দক্ষিণাঞ্চলকে মোংলা বন্দরকেন্দ্রিক নতুন অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এ অঞ্চলের জ্বালানি সংকটের সমাধান, শিল্পায়ন, অ…

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে মানুষের সক্ষমতা বাড়াতে চায় সরকার, উদ্যোক্তা তৈরিতে কর্মসংস্থান: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু
অর্থনীতি ও ব্যবসা

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে মানুষের সক্ষমতা বাড়াতে চায় সরকার, উদ্যোক্তা তৈরিতে কর্মসংস্থান: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার নানা উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হা…

রাজধানীর বাজারে সবজি-মুরগি-ডিমে স্থিতিশীলতা, মাছ-মাংসের চড়া দামে অস্বস্তি ক্রেতাদের
অর্থনীতি ও ব্যবসা

রাজধানীর বাজারে সবজি-মুরগি-ডিমে স্থিতিশীলতা, মাছ-মাংসের চড়া দামে অস্বস্তি ক্রেতাদের

রাজধানীর বাজারে সবজি, মুরগি ও ডিমের দামে কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও মাছ ও মাংসের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করায়…