…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
ভ্রমণ

সুন্দরবনের দুবলার চরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, রাত পর্যন্ত উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনের দুবলার চরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, রাত পর্যন্ত উদ্ধার অভিযান
ছবি: সংগৃহীত

সুন্দরবনের দুবলার চরে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আলোরকোল শুঁটকি পল্লিসংলগ্ন সাগরে প্রবল ঢেউ ও স্রোতের টানে তিনি তলিয়ে যান।

নিখোঁজ পর্যটকের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় জেলে, কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। রাত পৌনে ১০টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। সাগরে প্রচণ্ড ঢেউ ও অন্ধকার নেমে আসায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

কোস্টগার্ড ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি পর্যটকবাহী লঞ্চ ২০ জন পর্যটক নিয়ে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নীলকমল এলাকা ঘুরে আলোরকোলে পৌঁছায়। পরে লঞ্চ থেকে ট্রলারে করে পর্যটকদের আলোরকোল চরে নেওয়া হয়।

সেখানে তিনজন পর্যটক সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। তাঁরা সাগরের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের টানে তাঁদের একজন পানিতে তলিয়ে যান এবং মুহূর্তের মধ্যে সাগরে হারিয়ে যান।

ঘটনাটি দেখতে পেয়ে আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা দ্রুত ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।

আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, তিন পর্যটক সাগরে গোসল করতে নেমেছিলেন। তাঁদের একজন ঢেউয়ের তোড়ে তলিয়ে গেলে জেলেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন, তবে তাঁকে পাওয়া যায়নি।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চলছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, শুক্রবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ দুবলার চরে যায়। ওই দুটি লঞ্চে মোট ৩০ জন পর্যটক ছিলেন। তবে নিখোঁজ ব্যক্তি কোন লঞ্চের যাত্রী, তা নিশ্চিত হওয়া যায়নি।

বন বিভাগের দুবলা জেলে পল্লির ইনচার্জ ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান জানান, পর্যটকদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে নিখোঁজের বিষয়টি জানানো হয়। পরে কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।

ভ্রমণ বিভাগের আরও খবর

ভ্রমণ

কয়েক সপ্তাহের খরা কাটিয়ে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রে ফিরেছে প্রাণ, বেড়েছে পর্যটকের ভিড়

কয়েক সপ্তাহের পর্যটক খরা কাটিয়ে আবার প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে। বিশেষ করে জেলা পরিষদ হর্টিকালচার পার্কে বেড়েছে…

টানা তিন দিনের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটায় হাজারো পর্যটক, অধিকাংশ হোটেলের কক্ষ বুকিং
ভ্রমণ

টানা তিন দিনের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটায় হাজারো পর্যটক, অধিকাংশ হোটেলের কক্ষ বুকিং

সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে রবিবারের শ্যামা পূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি চলছে। এই ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর…

ভ্রমণ

দ্বিতীয় দিনে তিন জাহাজে সেন্টমার্টিন গেলেন ১ হাজার ৫৫৪ পর্যটক, টিকিটের দাম নিয়ে ক্ষোভ

প্রশাসনিক ও পরিবেশগত অনুমোদনসংক্রান্ত জটিলতা কাটিয়ে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনে আরও দুটি নৌযান যুক্ত হয়েছে। শুক্রবার (৬…

এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড! সীমান্তের ওপর দাঁড়িয়ে থাকা হোটেল আরবেজ
ভ্রমণ

এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড! সীমান্তের ওপর দাঁড়িয়ে থাকা হোটেল আরবেজ

সাধারণত এক দেশ থেকে অন্য দেশে যেতে সীমান্ত পার হতে হয়, দেখতে হয় সাইনবোর্ড কিংবা চেকপয়েন্ট। তবে জুরা পর্বতমালার কোলে অবস্থিত ছোট্ট এক হোটেলে ঘটনা এক…