…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সরকার পুরো সংস্কার প্রক্রিয়া ভন্ডুল করতে চাইছে, জয়পুরহাটে বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
সরকার পুরো সংস্কার প্রক্রিয়া ভন্ডুল করতে চাইছে, জয়পুরহাটে বললেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাইছে সরকার।

শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় জয়পুরহাট শহরের স্টেশন সড়কের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ে এই সভার আয়োজন করে এনসিপি জয়পুরহাট জেলা শাখা।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় সরকার বাস্তবায়ন করছে না। একটি সংবিধান সংশোধন কমিটি করে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাইছে সরকার। সংস্কার বাস্তবায়নে গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ ম্যান্ডেট দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই আমাদের মাঠে নামতে হচ্ছে।’

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার গত আট মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ভোটের আগে বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে। তারা মামলা-বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে তাঁদের ভোটব্যাংক নিজেদের পক্ষে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমরা ডিসেম্বর মাসে নদীর পানির হিস্যা আদায়ে মাঠে থাকব।’

সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রার্থী দেবে। সেই লক্ষ্য নিয়ে তারা সারা দেশে কাজ করছে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গোলাম কবীর, সদস্যসচিব ইসমাইল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্…

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্রদ্ধা ও শোভাযাত্রায় স্মরণ করা হচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বর
রাজনীতি

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্রদ্ধা ও শোভাযাত্রায় স্মরণ করা হচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বর

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি …

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি, শনিবার শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
রাজনীতি

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি, শনিবার শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি।…

রাষ্ট্রদ্রোহের মামলার ভয়ে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, জিয়া উদ্যানে দাবি ছাত্রদল নেতা আউয়ালের
রাজনীতি

রাষ্ট্রদ্রোহের মামলার ভয়ে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, জিয়া উদ্যানে দাবি ছাত্রদল নেতা আউয়ালের

ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল দাবি করেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ তাজউদ্দীন আহমদ স্বাধীনতার ঘোষণার খসড়া নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে গিয…