নভেম্বরের প্রথম ছয় দিনে ক্যানারি দ্বীপপুঞ্জে উদ্ধার ৩ হাজার ২০০ অভিবাসী
সাগর থেকে উদ্ধারের পর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন অভিবাসীরা। নভেম্বর মাসের প্রথম ছয় দিনেই এই দ্বীপপুঞ্জে ৩ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
এই অভিবাসীরা পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। এই সাগরপথটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটগুলোর একটি হিসেবে পরিচিত।
একসঙ্গে এত বেশি অভিবাসীর আগমনে দ্বীপপুঞ্জের অভ্যর্থনা ও জরুরি সেবা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে।



