খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণ, ছাদ থেকে নিক্ষেপের ধারণা পুলিশের
রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনসার সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
ওসি সাইফুল ইসলামের ধারণা, আশপাশের কোনো বাসার ছাদ থেকে অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি সদর দপ্তরের ভেতরে নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।


