…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পরিবারের সদস্যদের দিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে ঘোড়াশাল থেকে গিয়াস উদ্দিন আটক

নিজস্ব প্রতিবেদক
পরিবারের সদস্যদের দিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে ঘোড়াশাল থেকে গিয়াস উদ্দিন আটক
ছবি: সংগৃহীত

নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় ইসলাম সিএনজির পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখানে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরি করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরে এসব ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রি করতেন তিনি। এ ছাড়া তাঁর ব্যাংক হিসাবেও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

সূত্র জানায়, প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি পরিবারসহ মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করেন গিয়াস উদ্দিন। পরে পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা ভাড়া নেন তাঁরা।

গোপন সূত্রে স্থানান্তরের তথ্য পাওয়ার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল তাঁদের মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করে। পরে তথ্যের ভিত্তিতে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মেঘনায় গুলিতে জেলে আকতার নিহত: প্রতিবেদনে ‘অজ্ঞাত প্রতিপক্ষ’, সঙ্গীদের অভিযোগ নৌ পুলিশের দিকে
আইন ও অপরাধ

মেঘনায় গুলিতে জেলে আকতার নিহত: প্রতিবেদনে ‘অজ্ঞাত প্রতিপক্ষ’, সঙ্গীদের অভিযোগ নৌ পুলিশের দিকে

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নয় দিন আগে গুলিতে নিহত হন জেলে আকতার হাওলাদার (৪০)। পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘অজ্ঞাত প্রতিপক্ষের রাবার বুলেটে’…

আইন ও অপরাধ

খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণ, ছাদ থেকে নিক্ষেপের ধারণা পুলিশের

রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে দ…

আইন ও অপরাধ

এক রাতে ঢাকার তিন জায়গায় ককটেল বিস্ফোরণ: শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা, বিমানবন্দর গোলচত্বরেও বিস্ফোরণ

রাজধানী ঢাকায় শুক্রবার রাতে তিনটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহবাগে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়, বিমানবন্দর গোলচ…