…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

মিয়ানমারে পাচারের আগেই মিরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সার জব্দ, আটক ট্রাকচালক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপকূলকে ব্যবহার করে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা চলছে। এবার পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদীর ঘোড়াশাল থেকে আসা ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি করে এতে থাকা ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

জব্দ করা সারের পরিমাণ ১৫ টন। এর আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে একই থানা-পুলিশের অভিযানে ৩০১ বস্তা ইউরিয়া সার ও দুটি ট্রাক জব্দ করা হয়েছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা।

তিনি বলেন, আজ আমরা ৩০০ বস্তা ইউরিয়া সার ও একটি ট্রাক জব্দ করেছি। এ ঘটনায় চালককেও আটক করা হয়েছে।

ওসি আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে সার পাচারের এই চেষ্টা নতুন নয়। একই থানা এলাকায় এর আগেও বড় পরিমাণ সার জব্দের ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, সাগরপথে মিয়ানমারে সার পাচার ঠেকাতে উপকূলীয় সড়কে নজরদারি ও চেকপোস্টের অভিযান অব্যাহত থাকবে।

কৃষি বিভাগের আরও খবর

মিরপুরে দুই দিনের আদিবাসী খাদ্য ও শস্য মেলা শুরু, মিলছে পাহাড়ি খাবারের পসরা
কৃষি

মিরপুরে দুই দিনের আদিবাসী খাদ্য ও শস্য মেলা শুরু, মিলছে পাহাড়ি খাবারের পসরা

রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’ শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে ৫ম এ…

কৃষি

ভোলায় ইউরিয়া, চট্টগ্রামে টিএসপি: নতুন তিন সার কারখানার পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে …

গোমস্তাপুরের বাগানে নভেম্বরেও থোকা থোকা আম, সায়ন বিক্রিতে আয় প্রায় ৫ লাখ টাকা
কৃষি

গোমস্তাপুরের বাগানে নভেম্বরেও থোকা থোকা আম, সায়ন বিক্রিতে আয় প্রায় ৫ লাখ টাকা

আমের মৌসুম শেষ হয়েছে অনেক আগেই। বাজার থেকে হিমসাগর, ল্যাংড়া, ফজলি ও আম্রপালি একে একে বিদায় নিয়েছে। অথচ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর …

শাহজাদপুরে হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলারের লাইসেন্স, উঠেছে প্রশ্ন
কৃষি

শাহজাদপুরে হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলারের লাইসেন্স, উঠেছে প্রশ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার হোটেলের বেসিনের সামনে সারের গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলারের লাইসেন্স পেয়েছেন রূপবাটি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আকরাম…