…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪ হাজার ৮১৩ কোটি টাকা, তদন্তে সাত সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর আওতাধীন কোম্পানিগুলোর জমা রয়েছে ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা। এ বিপুল অর্থ ফেরত আনা এবং কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে ও কী উদ্দেশ্যে সংকটাপন্ন ব্যাংকগুলোতে এ অর্থ জমা রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখবে বিপিসির গঠিত একটি কমিটি।

গত ৩ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে। সদস্য সচিব করা হয়েছে বিপিসির ব্যবস্থাপক (হিসাব) মো. আল-আমীনকে।

কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন বিপিসির চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিপিসি ও এর আওতাধীন কোম্পানিগুলোর ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ নগদায়নের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় সুপারিশ দিতে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটি প্রথমে খতিয়ে দেখবে, কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে এবং কী উদ্দেশ্যে সংকটাপন্ন ব্যাংকগুলোতে অর্থ জমা রাখা হয়েছিল।

এরপর অস্বাভাবিক উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে কমিশন বাণিজ্য, ঘুষ কিংবা ব্যক্তিস্বার্থে এসব আমানত রাখা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখবে কমিটি।

ব্যক্তিস্বার্থ, ঘুষ কিংবা অনৈতিক যোগাযোগের মাধ্যমে এসব আমানত রাখা হয়ে থাকলে দায়ী ব্যক্তিদের শনাক্ত করবে কমিটি।

তদন্ত কমিটির দায়িত্ব হলো সংকটাপন্ন বেসরকারি ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট রিসিটের (এফডিআর) বিপরীতে জমা থাকা ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা নগদায়নের বিষয়ে সুপারিশ করা।

পাশাপাশি ভবিষ্যতে কোম্পানিগুলোর স্থায়ী আমানত নিরাপদ রাখতে ব্যাংকের আর্থিক অবস্থা বিবেচনায় সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাংক বাছাইয়ের সুপারিশও করবে কমিটি।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

থমকে গেল বাংলা কিউআরে লেনদেনের গতি, অক্টোবরে দৈনিক লেনদেন কমে ১১৯ কোটি টাকায়
অর্থনীতি ও ব্যবসা

থমকে গেল বাংলা কিউআরে লেনদেনের গতি, অক্টোবরে দৈনিক লেনদেন কমে ১১৯ কোটি টাকায়

নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে চালু হওয়া ‘বাংলা কিউআর’ উদ্যোগ অনেকটা থমকে গেছে। প্রথম দিকে লেনদেনের গতি আশাব্যঞ্জক হলে…

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে নতুন উচ্চতায় জাপান-বাংলাদেশের বিগ-বি, ভারত-প্রসঙ্গে প্রশ্ন তুলল জামায়াত
অর্থনীতি ও ব্যবসা

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে নতুন উচ্চতায় জাপান-বাংলাদেশের বিগ-বি, ভারত-প্রসঙ্গে প্রশ্ন তুলল জামায়াত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন। সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্…

বড়শি দিয়ে মাছ ধরে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার: আমেরিকায় জনপ্রিয় হচ্ছে শিক্ষার্থীদের মাছ ধরার প্রতিযোগিতা
অর্থনীতি ও ব্যবসা

বড়শি দিয়ে মাছ ধরে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার: আমেরিকায় জনপ্রিয় হচ্ছে শিক্ষার্থীদের মাছ ধরার প্রতিযোগিতা

আগস্টের এক শনিবার ভোরে আমেরিকার টেনেসির প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের হ্রদে একসঙ্গে ২৫টি নৌকা নামানো হয়। হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত দেশ…

সিলেটে দুধওয়ালায় মিষ্টি কিনে বাংলা কিউআরে দাম দিলেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

সিলেটে দুধওয়ালায় মিষ্টি কিনে বাংলা কিউআরে দাম দিলেন গভর্নর মোস্তাকুর রহমান

সিলেটের পরিচিত মিষ্টি ও দুগ্ধজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান দুধওয়ালার উপশহর এবিসি পয়েন্টের আউটলেটে মিষ্টি কিনে বাংলা কিউআর পদ্ধতিতে দাম পরিশোধ করেছেন ব…